খেলা

প্রজাতন্ত্র দিবসে ‘স্বাধীন’ ব্যাটিং ভারতের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ৭০তম প্রজাতন্ত্র দিবসে কিউইদের উপর ‘রাজ’ করল ভারত! শনিবার বে ওভালে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ‘স্বাধীন’ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সামনে ৩২৫ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া৷

নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে থেকে শনিবিরা বে ওভালে নামে ভারত৷ প্রথম ম্যাচে বোলাররা কিউই ব্যাটসম্যানদের অল্প রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ওয়ান ডে’তে স্বমহিমায় পাওয়া গেল টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের৷ শুরুতেই ‘হিটম্যান’ ও ‘গব্বর’ ব্যাটিং ধামকায় ইনিংসের ভিত গড়েছিল ভারত৷ তার পর শক্ত ভিতে রানের ইমারত গড়েন বিরাট-ধোনিরা৷

শতরান থেকে মাত্র ১৩ রান দূরে থামলেও ধাওয়ানের সঙ্গে রোহিতের ১৫৪ রানের ওপেনিং পার্টনারশিপ ভারতকে তিনশোর গণ্ডি টপকাতে সাহয্য করে৷ দুরন্ত অর্ধশতরানের পর দ্বিতীয় ওয়ান ডে-তেও অর্ধশতরান করলেন আরেক ওপেনার ধাওয়ান। ব্যক্তিগত ৬৬ রানে ধাওয়ান প্যাভিলিয়নে ফিরলেও ৮৭ রানে ড্রেসিংরুমে ফেরেন রোহিত। অল্পের জন্য সেঞ্চুরি মাঠে রেখে আসেন হিটম্যান৷ বে ওভালের দর্শকেরা যখন ধরে নিয়েছেন রোহিতের ব্যাটে ২৩ তম শতরান শুধু সময়ের অপেক্ষা, ঠিক তখনই ফার্গুসনের ডেলিভারিতে পরাস্ত হন মুম্বইয়ের ডানহাতি।

এর আগে দ্বিতীয় ওয়ান ডে’তে এদিন টসভাগ্য সহায় ছিল ভারত অধিনায়ক বিরাট কোহলির। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর কিউয়ি বোলারদের সংহারের পথ বেছে নেন ‘হিটম্যান’ রোহিত ও ‘গব্বর’ ধাওয়ান। বে ওভালের ছোট বাউন্ডারিতে দুই ওপেনারের সাবলীল ব্যাটিংয়ে অসহায় দেখাচ্ছিল কিউয়ি বোলারদের। ৬২ বলে রোহিত অর্ধশতরান সম্পূর্ণ করতেই ১৮ তম ওভারে ১০০ রানের গন্ডি ছুঁয়ে যায় ভারত।

এরপর রোহিতের পথ ধরে ৫৩ বলে হাফসেঞ্চুরি সম্পন্ন করেন ধাওয়ান। যদিও অর্ধশতরান পূর্ণ করার পর দীর্ঘস্থায়ী হয়নি গব্বরের ব্যাটিং। ৬৬ রানে অফসাইডের খানিকটা বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পিছনে ল্যাথামের তালুবন্দি হন তিনি। তবে অধিনায়ককে সঙ্গে নিয়ে শতরানের দিকে ভালই এগোচ্ছিলেন রোহিত। কিন্তু ৮৭ রানে থেমে যায় কোহলির ডেপুটির দুরন্ত ইনিংস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension