আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

আইএনএফ চুক্তি বাতিল: যুক্তরাষ্ট্র-রাশিয়ার যুদ্ধক্ষেত্র হবে ইউরোপ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ১৯৮৭ সালে রাশিয়া ও যু্ক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি আজ শনিবার থেকে আর মানবে না মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়া যদি চুক্তি লঙ্ঘণ অব্যাহত রাখে তাহলে আগামী ছয় মাসের মধ্যে এই চু্ক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এই বার্তার পর ধরে নেয়া হচ্ছে এই চুক্তি থেকে অবশ্যই বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘আমরা সবাই দুঃখিত যে, আগামী দিনগুলোতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তবে এ সিদ্ধান্ত আমেরিকা বহু আগেই নিয়েছে। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলেও এ সম্পর্কে মস্কো কিছু চিঠি আশা করে।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি একতরফা এ চুক্তি থেকে সরে যায় তাহলে রাশিয়া জবাব দিতে বাধ্য হবে।

আইএনএফ চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়। পাশাপাশি রাশিয়াকে মোকাবেলার জন্য ইউরোপের মাটিতে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।

এ অবস্থায় মনে করা হচ্ছে- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে যাচ্ছে পুরো ইউরোপ। বিষয়টির ভয়াবহতা অনুধাবন করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধক্ষেত্র হতে পারে না ইউরোপ। তিনি এ চুক্তিকে রক্ষা করার আবেদন জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension