প্রধান খবরভারত

একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে: প্রণব

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে হওয়া ভয়াবহ জঙ্গি হামলাকে অমানবিক বলে নিন্দা করলেন৷ তিনি বলেন দেশের এইরকম পরিস্থিতিতে আমাদের এক রাষ্ট্র হয়ে একতা রাখা উচিত৷ দেশের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনেতারা যে একতা দেখিয়েছে তাতে শত্রুদের মোকাবিলা করতে শুধু দেশের জওয়ানদের নয় সরকার এবং দেশবাসীর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে।

বৃহস্পতিবার আতঙ্কি হামলার পিছনে পাকিস্তানের ভূমিকার কথা ইঙ্গিত করে উপ রাষ্ট্রপতি এম বেংকাইয়া নায়ডু বলেন আমাদের প্রতিবেশি দেশ অনেক সময ধরে আতঙ্কবাদ কে সাহায্য এবং প্রশিক্ষিত করে এসেছে ৷ আমাদের দেশের বিকাশ প্রক্রিয়া কে অস্থীর করার চেষ্টা কে আর বর্দাস্ত করা হবে না৷ উপ রাষ্ট্রপতির কথার রেষ ধরে এদিন প্রাক্তন রাষ্ট্রপতি একজোট হয়ে কাজ করার কথা বলেন৷

অন্যদিকে এদিন বিকালে শ্রীনগর বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে ৪০ জনেরও বেশি শহিদ জওয়ানদের কফিন নিয়ে আসা হয় দিল্লির পালামা বিমানবন্দরে৷ সেখানে জওয়ানদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়৷ একে একে উপস্থিত হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রতিরক্ষামন্ত্র নির্মলা সীতারমন, তিন বাহিনীর সেনাপ্রধান প্রমুখরা৷

বৃহস্পতিবারের হামলার নিন্দায় সোচ্চার হয়েছে গোটা দেশ৷ পাশাপাশি নিহত সেনাদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার৷ এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁর রাজ্যের শহিদ চার জওয়ানের পরিবারকে ১২ লক্ষ টাকা ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন৷ আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷ পুলওয়ামার শহিদ পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension