প্রধান খবরভারত

রাজ ঠাকরের নিশানায় পাকিস্তানি গায়করা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পর দেশ জুড়ে উঠেছে পাক বিরোধী স্লোগান৷ এর জেরে বিপাকে পড়তে চলেছেন পাকিস্তানের গায়করা৷ ভারতে কাজ হারাতে পারেন তাঁরা৷ শুরু হয়েছে সেই প্রক্রিয়া৷ বিভিন্ন মিউজিক কোম্পানিগুলির সঙ্গে কথা বলে পাক গায়কদের আর সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ যেদেশের জঙ্গি সংগঠনের মদতে পুলওয়ামায় এত সেনাকে প্রাণ হারাতে হল সেই দেশের গায়কদের মিউজিক অ্যালবাম বার করুক কোম্পানিগুলি চান না সেনা সুপ্রিমো রাজ ঠাকরে৷ তাই শনিবার নবনির্মাণ সেনার তরফে তাদের আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিউজিক কোম্পানিগুলিকে৷

এমএনএসের অন্যতম শীর্ষ নেতা আমে খোপকার জানান, টি সিরিজ, সোনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিক কোম্পানির সঙ্গে কথা হয়েছে৷ তাদের কাছে ‘আর্জি’ জানানো হয়েছে, আর পাকিস্তানি গায়কদের সঙ্গে তারা যেন কাজ না করেন৷ প্রচ্ছন্ন হুমকির সুরে তিনি জানান, কোম্পানি এর পরেও তাদের ব্যবসায়িক স্বার্থের কথা ভেবে পাক গায়কদের সঙ্গে কাজ করেন তাহলে এমএনএস নিজের মতো করে বুঝিয়ে দেবে৷

এর আগে টি সিরিজ রাহাত ফতে আলি খান ও আতিফ ইসলামের গান ইউটিউব চ্যানেলে বার করে৷ কিন্তু এমএনএসের আপত্তির পর গানগুলি কোম্পানির ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়৷ অতীতেও বহুবার দেখা গিয়েছে, দুই দেশের উত্তেজনা বাড়লে তার প্রভাব এসে পড়ে সাংস্কৃতিক সম্পর্কে ও দ্বিপাক্ষিক ক্রিকেটে৷

২০১৬ সালে উরি হামলার পর রাজ ঠাকরে সব পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন৷ দু’দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক এখনও এতটাই খারাপ যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে ২০১৩ সালের পর থেকে। এরপর পুলওয়ামার এমন ঘটনার পর এখন সে রকম সিরিজ কোনও রকম শুরুর সম্ভাবনাও নেই তা বলার অপেক্ষা রাখে না৷ পুলওয়ামার ঘটনার প্রতিবাদে দেশপ্রেমের প্রমাণ দিতে গিয়ে করাচি সফর বাতিল করেছেন গীতিকার জাভেদ আখতার ও শাবানা আজমি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension