আন্তর্জাতিকপ্রধান খবর

সৌদি যুবরাজের পাক সফর পিছোল, জল্পনা তুঙ্গে

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে একঘরে করার উদ্যোগের কথা বলেছে নয়াদিল্লি৷ তারই মাঝে ইসলামাবাদের বন্ধু বলে পরিচিত সৌদি আরবের যুবরাজ তাঁর পাকিস্তান সফর পিছিয়ে দিলেন৷ ইসলামাবাদের আমন্ত্রণেই তাঁর এই সফর৷ মনে করা হচ্ছে পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিশ্বে সমালোচিত পাকিস্তানের ভূমিকা৷ তার জেরেই মেপে ফা ফেলতে চাইছেন যুবরাজ মহম্মদ বিন সলমন৷

ইসলামাবাদ সফরের পর ভারতে আসার কথা সৌদির যুবরাজের৷ নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্ক তলানিতে৷ এই পরিস্থিতিতে পাকিস্তান সফরের পর ভারতে আসতে হবে মহম্মদ বিন সলমনকে৷ তাঁকে নানা অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে পারেন তিনি৷ সেই পরিস্থিতি এড়াতেই ‘বিশেষ কারণে’র দোহাই দিয়ে যুবরাজের পাকিস্তান সফর একদিন পিছিয়ে দেওয়া বলে মনে করছে কূটনীতিকদের একাংশ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী সপ্তাহেই নয়াদিল্লি আসবেন সৌদি আরবের যুবরাজ৷ মরু দেশের ব্যবসায়ীদের সঙ্গে সফরে থাকার কথা তাঁর৷ চলতি বছর ভারতের মাটিতে জি-২০ সম্মেলন বসবে৷ সেই বৈঠকেও মোদীর তরফে আমন্ত্রণ জানানো হয়েছে সৌদির যুবরাজকে৷

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের অভিযোগ তুলেছে ভারত৷ রাষ্ট্রসংঘেও ইসলামাবাদের বিরোধীতা করা হয়েছে৷ নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয় জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে৷ কিন্তু বেজিং-এর হস্তক্ষেপে তা কার্যকর হয়নি৷ তাও সন্ত্রাসে মদত বন্ধ করেনি ইসলামাবাদ৷ বাস্ত পরিস্থিতি বুঝতে পারে আমেরিকাও৷ তাই ইসলামাবাদের অনুদান বন্ধ করে ট্রাম্প প্রশাসন৷ তারপর টনক নড়েনি পাকিস্তানের৷

ঘটে পাঠানকোট, উরির ঘটনা৷ দু’দিন আগেই হয় পুলওয়ামার আত্মঘাতী বিস্ফোরণ৷ শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান৷ এরপরই ইসলামাবাদের বিরুদ্ধে চাপ বাড়িয়ে তাদের এক ঘরে করা ডাক দেয় ভারত৷ সেই প্রেক্ষিতেই এখন সব দিক দেখে এগোতে চাইছে পশ্চিম এশিয়ার এই দেশটি৷

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বেহাল অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য সৌদি আরবের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করে। সেই আবেদনে সাড়া দিয়ে সৌদি পাকিস্তানকে ৬০০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া পাকিস্তানের পেট্রোকেমিকাল শিল্পে ১০০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগও নিয়েছে তারা৷ এরপরও কেন বিশেষ কারণ দেখিয়ে যুবরাজ সফর পিছিয়ে দিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension