আন্তর্জাতিকপ্রধান খবর

এবার পাক সেনা বহরে আত্মঘাতী হামলা, নিহত ৯

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরের পর এবার পাকিস্তানের কোয়েট্টায় পাক সেনা বহরে আত্মঘাতী হামলা হয়েছে। দেশটির বেলুচিস্তানের কাছে এই হামলায় অন্তত ৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

এছাড়া আরও ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন।

গত বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার মাত্র তিনদিন পর পাকিস্তানি সেনা বহরে হামলা হলো।

দ্য বেলুচিস্তান পোস্টের বরাত দিয়ে নিউজ এইট্টিন জানায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মুহাম্মদ বিন সালমান পাকিস্তানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়।

কাশ্মীরে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তানের সেনা বহরে হামলার ঘটনা দেশ দুটির পারস্পরিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension