প্রধান খবরভারত

নিরীহ সাজা বন্ধ করুক ইমরান, তোপ আসাদুদ্দিনের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তীব্র আক্রমণ করলেন আসাদুদ্দিন ওয়াইসি৷ তোপ দেগে বলেন, ইমরান খান নিরীহ সাজার ভান করে থাকেন৷ সেই মুখোশ এবার টেনে খুলে ফেলা উচিত তাঁর৷

পুলওয়ামার জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ৷ অপরদিকে ভারতের তোলা সব অভিযোগ অস্বীকার করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ জানান, পুলওয়ামা ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই৷ ইমরানের সেই দাবিকে খণ্ডন করে দেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি৷

এক জনসভায় প্রতিবেশী দেশের বিরুদ্ধে সুর তুলে পাল্টা দাবি করেন, পুলওয়ামার হামলার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে৷ হামলার ব্লু প্রিন্ট ওই দেশে বসেই তৈরি করা হয়৷ পাক সরকার, সেদেশের সেনা ও আইএসআই মিলে এই পরিকল্পনা করেছে৷ ১৪ ফেব্রুয়ারির ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ৷ সেই কথা পাকিস্তানকে মনে করিয়ে দেন ওয়াইসি৷

পাশাপাশি জইশ সংগঠনকে ইসলামের পাঠ পড়ান৷ বলেন, ‘‘ইসলাম কখনও হত্যার কথা বলে না৷ ওই জঙ্গি সংগঠনকে বলতে চাই যারা আমাদের দেশের ৪০ জওয়ানকে খুন করেছে তারা কখনই জইশ-ই-মহম্মদ হতে পারে না৷ তারা জইশ-ই-শয়তান৷ মাসুদ আজহার মৌলানা নন৷ তিনি শয়তানের দূত৷’’

এরপরই আসাদুদ্দিন তাঁর আক্রমণের নিশানা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে৷ চাঁচাছোলা ভাষায় বলেন, ‘‘টিভির সামনে বসে ভারতকে জ্ঞান দেওয়ার কোনও প্রয়োজন নেই৷ তোমরাই এই যুদ্ধ শুরু করেছ৷ পাঠানকোট, উরি আর এখন পুলওয়ামা৷ পাক প্রধানমন্ত্রীকে বলতে চাই নিরীহ সাজতে তিনি যে মুখোশ পড়ে থাকেন সেটা এবার খুলে ফেলুক৷’’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension