
এয়ার স্ট্রাইকের পুরো ভিডিও রেকর্ড করেছে বায়ুসেনা
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার পাকিস্তানে ঢুকে জইশ ই মহম্মদের গোপন ঠিকানাগুলিকে সফল ভাবে ধ্বংস করে এসেছে। ভারতীয় সেনা তাদের এই পুরো অপারেশনের রেকর্ডিং করেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর এই অপারেশন চলাকালীন জাগুয়ার বিমান দিয়ে এই অপারেশনের রেকর্ডিং করা হয়েছে। জানা যাচ্ছে এই অপারেশনে জইশ ই মহম্মদ, হিজবুল এবং লস্কর-ই-তইবার জঙ্গিরা খতম হয়েছে।
ভারতীয় বায়ুসেনার কমান্ডো এই পুরো অপারেশনকে সফল করেছে। পাকিস্তান অনেক পরে এই স্ট্রাইক চলছে বলে বুঝতে পারে। এই মিশনটি পুরো রেকর্ডিং ও সাফল্যের সঙ্গে করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারতীয় বায়ু সেনার বিমান দেখে পাকিস্তানের বিমান এফ-16 একবার ওড়ার পরিকল্পনা করলেও ভারতীয় বায়ু সেনার বিমানের আকার দেখে তারা পিছিয়ে যায় । কারন পাকিস্তান খুব ভাল করেই বুঝে গিয়েছিল তাদের বিমান ভারতীয় বায়ুসেনা উড়িয়ে দিতে পারে।
অন্যদিকে সূত্রের খবর পাকিস্তানে এই স্ট্রাইকের পর ভারতীয় বায়ুসেনা হাই অ্যালার্টে রয়েছে। ভারতের পক্ষ থেকে বায়ুসেনাকে তাদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম কে আন্তজার্তিক বর্ডার এবং এলওসিতে হাই অ্যালার্টে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি যদি পাকিস্তানের এয়ারফোর্স কোনও পদক্ষেপ নেয় তাহলে তাদের কড়া জবাব দেওয়ার নির্দেশও দেওয়া রয়েছে ভারতীয় বায়ু সেনা কে। এই ঘটনার পর জানা যাচ্ছে পাকিস্তান এমারজেন্সি মিটিং ডেকেছে। ঘটনার পর ভারত সরকার সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানা যাচ্ছে ।



