প্রধান খবরভারত

মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞা চেয়ে নিরাপত্তা পরিষদে আবেদন US-UK-France-এর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আন্তর্জাতিক স্তরে আরও কোনঠাসা পাকিস্তান৷ কাশ্মীরের পুলওয়ামাতে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালানোর দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ এই জঙ্গি সংগঠনটির মাথা মাসুদ আজাহার এখনও রয়েছে পাকিস্তানে৷ এই মাসুদের বিশ্বের যে কোন প্রান্তে যাওয়ার উপর নিষেধাজ্ঞা এবং এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে রেখেছে আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্স৷

এর আগে ২০১৭ সালে জইশ-ই-মহম্মদের প্রধান আজাহার মাসুদকে ব্ল্যাকলিস্ট করার পথে নিরাপত্তা কাউন্সিলে বাধা হয়েছিল চিন৷ যদিও ২০০১ সালেই এই সংগঠনটিকে ব্যান করেছিল রাষ্ট্রসংঘ৷ ২০০১ সালে ভারতে পার্লামেন্ট আক্রমণ করার পেছনেও এই জইশ জঙ্গিদের হাত ছিল৷ স্বাভাবিকভাবেই ঘরে এবং বাইরে মুখ পুড়ছে পাকিস্তানের৷ ইমরান খান যতই মুখে শান্তির কথা বলুন না কেন তারা যে সন্ত্রাসবাদীদের পালকপিতা তা বরাবরই বিশ্বের কাছে স্পষ্ট৷

পুলওয়ামা জঙ্গি হানার ১২দিন পর মঙ্গলবার পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক চালিয়ে আসে ভারতীয় বায়ুসেনা। এরপর থেকে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তান সেনাবাহিনী। এমনকি, গোটা রাত জুড়ে ভারতীয় সেনা ছাউনি টার্গেট করে পাকিস্তান সেনা। যদিও ভারতীয় সেনার জবাবে পাকিস্তানের একাধিক পোস্ট গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পাকিস্তানের তরফে। এরপর আজ বুধবার সকালে পাকিস্তানের তিনটে যুদ্ধবিমান ঢুকে পড়ে ভারতের আকাশসীমার মধ্যে। যার মধ্যে একটা গুলি করে নামায় ভারতীয় সেনা।

গত ২৪ ঘন্টায় লাগাতার নৌসেরা, কৃষ্ণা ঘাঁটি সহ সীমান্ত সংলগ্ন ৫৫টি জায়গায় লাগাতার বোমা বর্ষন পাকিস্তান সেনার। যদিও ভারতীয় সেনার তরফেও পালটা জবাব দেওয়া হচ্ছে পাকিস্তান সেনাকে। রীতিমত খোলা হাতে পাকিস্তান সেনাকে জবাব দিচ্ছে ভারতীয় সেনা। পাকিস্তানকে জবাব দিতে ব্যবহার করা হচ্ছে ভারি অস্ত্র।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension