প্রধান খবরভারত

LOC-তে ভারতীয় সেনা প্রধান, পরিস্থিতির জন্যে তৈরি থাকার নির্দেশ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামা হামলার প্রতিশোধ নিতে বালাকোটে ভারতীয় সেনার এয়ারস্ট্রাইকের পর এই প্রথম সেনা প্রধান বিপিন রাওত সীমান্ত পরিদর্শন করলেন৷ রবিবার জম্মু এলাকার সীমান্তের পরিদর্শনের পাশাপাশি সেখানে মোতায়েন জওয়ানদের সঙ্গে কথাও বলেন সেনা প্রধান৷ সূত্রের খবর, এই পরিদর্শন করার সময় এই এলাকায় জওয়ানদের উচ্চ স্তরের প্রস্তুতির প্রসংশাও করেন তিনি৷

সেনা প্রধান জওয়ানদের সঙ্গে কথা বলার সময় যে কোনও ধরনের শত্রুদের গতিবিধিকে বিফল করার আশ্বাস দেন৷ জেনারেল রাওত কে রাইজিং স্টার কোরের জেনেরাল অফিসার কমান্ডিং লেফ্টনেন্ট জেনারেল জে এস নৈন এই এলাকার পরিস্থিতি এবং জওয়ানদের প্রস্তুতির বিষয়ে বিবরণ দেন৷ তিনি ভারতীয় সেনার প্রস্তুতির বিষয় বস্তু খুটিয়ে দেখেন৷ তিনি জওয়ানদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়ান৷ তিনি জওয়ানদের উদ্দেশ্যে বলেন যে কোনও পরিস্থীতির মোকাবিলা করতে ভারতীয় সেনার প্রস্তুত রয়েছে৷

এর পাশাপাশি এই পরিদর্শনের পর সেনা প্রধান জওয়ানদের যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতির প্রসংশা করেন বলে জানা যাচ্ছে৷ জেনারেল রাওত শনিবার রাতে এই এলাকায় পৌঁছন৷ তিনি সীমান্তের পরিস্থিতির দিকে নজর রেখে কোর জোনের প্রধান কার্যালয়ের পরিদর্শনও করেন৷ তার সঙ্গে এলাকার সেনা কমান্ডর লেফ্টনেন্ট জেনরল রণবীর সিং ছিলেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension