
বারাণসী কেন্দ্র থেকে লড়বেন নরেন্দ্র মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বারাণসী লোকসভা কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াক নরেন্দ্র মোদী৷ চায় বিজেপির সংসদীয় কমিটি৷ শুক্রবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি বৈঠকের ডাক দেয়৷ লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ও কর্মসূচি নিয়ে আলোচনা করতে এই বৈঠকের ডাক দেওয়া হয়৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বৈঠকে কমিটি জানায়, আসন্ন লোকসভা ভোটে মোদী বারাণসী থেকেই লড়াই করুক৷
প্রসঙ্গত, বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী৷ ২০১৪ সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তিনি ৫ লক্ষ ৮১ হাজার ০২২টি ভোটে জয়ী হন৷ মাঝে জল্পনা ছড়ায় আগামী লোকসভা ভোটে কেন্দ্র পরিবর্তন করতে পারেন মোদী৷ যে রাজ্যগুলিতে বিজেপির প্রভাব কম সেইরকম কোনও রাজ্য এবং হিন্দু ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত আছে এমন কোনও কেন্দ্র ভাবা হচ্ছে মোদীর জন্য৷ সেই জন্য বারণসীর বিকল্প হিসাবে ওড়িশার পুরী কেন্দ্রটি নিয়ে বিবেচনা করা হয়৷
বিস্তারিত আসছে…



