
বিনোদন
নতুন আনুশকা
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক :
বিয়ের পর আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবির মধ্য দিয়ে আবার কাজে ফিরেছেন আনুশকা শর্মা। এর পাশাপাশি তার পরবর্তী ছবি ‘সুই ধাগা’র জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি টুইটারে একটি স্থির চিত্র শেয়ার করেছেন আনুশকা। যেখানে দেখা যাচ্ছে, সুই-সুতা দিয়ে কাপড়ে নকশা বুনছেন তিনি। জানা গেছে, শরৎ খাটারিয়া পরিচালিত ‘সুই ধাগা’ ছবির জন্যই সুই-সুতা দিয়ে কাপড়ে নকশা বুনতে হয়েছে ‘পিকে’খ্যাত এই তারকাকে। এ প্রসঙ্গে আনুশকা বলেন, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে সব সময় আগ্রহী থাকি আমি। আমার বিশ্বাস ‘সুই ধাগা’ প্রতিটি ভারতীয়র সঙ্গে মিলে যাবে। ফেব্রুয়ারিতে শুরু হবে ছবিটির দৃশ্য ধারণ। এতে আনুশকার সহশিল্পী বরুণ ধাওয়ান। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।



