
ভোট শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ কমিশনের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সপ্তদশ লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে৷ লাগু হয়েছে আদর্শ আচরণবিধি৷ গণতন্ত্রের উৎসবের সামিল হবে প্রায় ৯০ কোটি দেশবাসী৷ ভোট আবাধ ও সুষ্ঠু করতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন৷ যার মধ্যে উল্লেখযোগ্য হল…..
গতবার যেখানে ছিল প্রায় ৯ লক্ষ পোলিং বুথ, সেখানে এবার গোটা দেশে তার সংখ্যা থাকবে ১০ লক্ষ৷
ইভিএমের সঙ্গেই ব্যবহার হবে ভিভিপ্যাট৷ প্রতিটি পোলিং স্টেশনেই ভোটারদের জন্য থাকবে ভিভিপ্যাটের বন্দোবস্ত৷
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন ভোটে দেওয়ার জন্য থাকবে প্রয়োজনীয় সংখ্যায় বুথ। প্রয়োজনে সময়ের আগে খোলা হবে ভোট গ্রহণ কেন্দ্র৷ প্রকৃতি বিরূপ হলেও ভোটকেন্দ্র খুলবে কমিশন।
সুষ্ঠু ভোটের স্বার্থে এবারও কড়া কন্ট্রোল রুম ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখছে কমিশন। প্রচুর সংখ্যায় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে৷ সংবেদনশীল কেন্দ্রগুলিতে রুট মার্চ করবে আধা সামারিক বাহিনী৷ স্পর্শকাতররাজ্যে পাঠানো হবে বিশেষ পর্যবক্ষক৷ ভোটের কাজে অভিজ্ঞ সরকারি আধিকারীকরাই এই কাজ করবেন৷
কর্ণাটকে এই পদ্ধতির প্রয়োগ হয়েছিল পরীক্ষামূলকভাবে৷ এবার যা লাগু হবে দেশজুড়ে৷ আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন ভোটাররা। নাম ও ভোট সংক্রান্ত অন্যান্য নথি দিয়ে অভিযোগ জানালে ১০০ মিনিটের মধ্যেই পদক্ষেপ করতে বাধ্য হবে কর্তৃপক্ষ। এক্ষেত্রে ভোটারদের ভয়ের কিছু নেই৷ অভিযোগকারী ভোটারের নাম গোপন রাখবে কমিশন৷
প্রচারে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে না। পরিবেশের পক্ষে ক্ষতিকারক এমন জিনিস ব্যবহার না করে প্রচারের জন্য রাজনৈতিক দলগুলির কাছে আবেদন করেছে কমিশন।
প্রত্যন্ত অঞ্চলে পথ নাটক, মেলায় প্রচার চলবে। কমিউনিটি রেডিও মাধ্যমেও ভোটারদের কাছে পৌঁছবে কমিশন।
দেশজুড়ে আগামী আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সাত দফায় হবে ভোট৷ প্রতিটি দফায় শান্তিপূর্ণ ভোটেই লক্ষ্য কমিশনের৷



