আন্তর্জাতিকপ্রধান খবর

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পশ্চিমতীরে আধিপত্য বিস্তারকারী ফাতাহ পার্টির সদস্য অর্থনীতিবিদ মোহাম্মদ আশতিয়াহ।

এদিকে নিজের প্রিয়ব্যক্তি আশতিয়াহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তীব্র সমালোচনা করেছে হামাস। তারা বলছে, এ ঘটনায় ফিলিস্তিনের ঐক্যপ্রক্রিয়া ব্যহত হবে।

রবিবার তাকে নিয়োগ দেয়ার ছয় সপ্তাহ আগে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান রামি আল-হামদাল্লাহ। এতে ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রে হামাস ও ফাতাহের মধ্যে চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার বিষয়টিই সামনে চলে এসেছে।

ফিলিস্তিনি টেলিভিশনে দেয়া ভাষণে ৬১ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী আশতিয়াহ বলেন, ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রধান দল পিএলওসহ বিভিন্ন উপদলের সঙ্গে দ্রুতই পরামর্শে বসবেন তিনি। একই সঙ্গে আব্বাসের নেতৃত্বাধীন পিএলও নতুন মন্ত্রিসভাও গঠন করবে।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকার শাসন করে আসছে হামাস। হামাসের জ্যেষ্ঠ নেতা ইসমাইল রুদওয়ান নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সমালোচনা করে বলেন, একটি বিচ্ছিন্ন সরকার গঠনের মধ্য দিয়ে কেবল ফিলিস্তিনি বিভাজনিই দীর্ঘায়িত হবে।

সূত্র: আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension