
আসন্ন ৩৩তম ফোবানা কনভেনশন কমিটির প্রস্তুতি সভা অনুস্টিত।
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১লা সেপ্টম্বর ২০১৯ এ নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া হোটেলে অনুস্টিতব্য ফোবানা কনভেনশন ২০১৯ এর আহবায়ক কমিটি, উপদেস্টা কমিটি এবং সকল বিভাগীয় উপ কমিটির সমন্বয়ে এক প্রস্তুতি সভা জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত শনিবার ৯ মার্চ ২০১৯ অপরাহ্ন ৩ ঘটিকায় অনুস্টিত হয়।
ফোবানা কনভেনশন ২০১৯ এর আহ্বায়ক, বিশিস্ট ব্যবসায়ী, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজিনেস এসোসিয়েশনের সভাপতি জনাব শাহনেওয়াজের সভাপতিত্বে এবং কনভেনশনের সদস্য সচীব বিশিষ্ট সমাজ কর্মী, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার জনাব ফিরোজ আহমদের সণচালনায় অনুস্টিত এই সভায় আরো বক্তব্য রাখেন যথাক্রমে কনভেনশন ২০১৯-এর চেয়ারম্যান ডা: মাসুদুর রহমান, কনভেনশন-২০১৯ এর প্রধান উপদেস্টা এম মোর্শেদ আলম, ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম সিকদার, কাজী আশরাফ হোসেন নয়ন, আতিকুর রহমান সালু, কাজী সাখাওয়াত হোসেন আজম, হাসানুজ্জামান হাসান, জসিম ভুঁইয়া, আতাউর রহমান সেলিম, গোলাম মোস্তফা, মইনউদ্দীন খান নাসের, মাকসুদুল হক চৌধুরী, নিসান রহীম, তাজুল ইসলাম, হেলাল উদ্দীন, আবু তালেব চৌধুরী চান্দু, এমলাক হোসেন ফয়সাল, সৈয়দ এনায়েত আলী, বদিউল আলম, শিবলী সাদিক, এম এস আলম, ওয়াহিদ কাজী এলিন, আমানত হোসেন আমান, তৈমুর জাকারিয়া, মুরালী মোহন দাস, আহসান হাবীব, কাজী তোফায়েল ইসলাম, লুবনা কাইজার, শাহাদাত হোসেন রাজু প্রমুখ।

সভায় আসন্ন ফোবানা কনভেনশনের বাজেট, অনুস্টানের ধরন, স্হানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমুহের সাথে ধারাবাহিক সভা করা, অতিথি নির্ধারণ, কানাডা সহ উত্তর আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য সমুহের বিভিন্ন সংগঠন রেজিস্ট্রেশন করা এবং প্রচার প্রচারনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে তা সফলতা করার লক্ষ্যে বেশ কিছু সিদ্দান্ত গৃহিত হয়।
সভায় ফোবানা কনভেনশন ও এন এ বি সির একত্রিকরনকে স্বাগত জানানো হয় এবং এই ঐক্যবদ্ধতা উত্তর আমেরিকায় বসবাসরত সকল বাংলাদেশীদের জন্য একসাথে কাজ করার ক্ষেত্রে এক মাইল ফলক হবে বলে বক্তারা উল্ল্যেখ করেন। বক্তারা বলেন ফোবানার আসল উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নে ঐক্যের কোন বিকল্প নাই। বক্তারা মনে করেন ভবিষ্যতে এই ঐক্য আরো সুদৃঢ় হবে যদি উত্তর আমেরিকায় বসবাসরত সকল ভাই বোনদের নিস্বার্থ সহযোগিতা পাওয়া যায়। কারো বিরুদ্ধে কোন বিদ্রুপ নয়, বিদ্বেষ নয়, শুধু মাত্র একে অন্যর প্রতি সম্মান ও ভাতৃত্ব্যবোধই হতে পারে ঐক্যবদ্ধতার সেতু।
সভার সভাপতি জনাব শাহনেওয়াজ সকল উপস্থিতিকে ধন্যবাদ জানান এবং আসন্ন ফোবানা কনভেনশন সফল করার জন্য সকলের সর্বার্থক সহযোগিতা কামনা করেন,
পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।



