প্রধান খবরভারত

মুসলিম ও অনগ্রসরদের মধ্যে রাহুলের গ্রহণযোগ্যতা বেশি, বলছে সমীক্ষা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দেশের মুসলিম এবং অনগ্রসর শ্রেণীর ভোটারদের কাছে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা বেশি। এবং ক্রমশ তা বেড়ে চলেছে। এই জায়গায় কংগ্রেস সভাপতির থেকে পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে শুরু হয়ে গিয়েছে নানাবিধ জনমত সমীক্ষা। তেমনই নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর জনপ্রিয়তা নিয়ে সমীক্ষা চালিয়েছিল সর্বভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে। সেই সমিইখাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য ৷

ওই সমীক্ষা থেকে জানা গিয়েছে যে অনগ্রসর শ্রেণী এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাহুল গান্ধীর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গত কয়েক মাসে সেই জনপ্রিয়তার হার বেশ বৃদ্ধি পেয়েছে। এই একটি জায়গাতেই প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি। তফশিলি জাতির মানুষদের মধ্যে ৪১ শতাংশ মানুষ চাইছেন ফের দেশের প্রধানমন্ত্রীর গদিতে বসুন নরেন্দ্র মোদী। অন্যদিকে ওই একই সম্প্রদায়ের ভোটারদের শতকরা ৪৪ ভাগ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী। গত এক মাস আগেও এই হার এমন ছিল না। মোদী মাত্র এক মাসের মধ্যে ছয় শতাংশ অনগ্রসর শ্রেণীর ভোট খুইয়েছেন।

মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছেও রাহুল গান্ধীর জনপ্রিয়তার ধারে কাছে নেই নরেন্দ্র মোদী। তবে গত এক মাসে এই দুই ব্যক্তিরই মুসলিম সমাজের কাছে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে ৬১ শতাংশ মুসলিম ভোটার চাইছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হন। যা গত মাসে ছিল ৫৭ শতাংশ। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই সংখ্যাটা যথাক্রমে ১৯ এবং ১৮ শতাংশ। এমনই তথ্য উঠে এসেছে ইন্ডিয়া টুডে’র সমীক্ষায়।

যদিও সার্বিকভাবে রাহুল গান্ধীর থেকে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। সমীক্ষায় অংশ নেওয়া মোট ভোটারদের ৫২ শতাংশ মানুষের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে পছন্দ। সেই জায়গায় রাহুল গান্ধীর সমর্থন রয়েছে ৩৩ শতাংশ ভোটারের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension