বিনোদন

সুপ্রিয়ার চরিত্রে জয়া

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক :
ওপার বাংলার কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর দেহাবসান হয়েছে ২৬ জানুয়ারি। এবার তার চলে যাওয়ার ৩ দিন পর ঘোষণা এলো, সুপ্রিয়া দেবী ও মহানায়ক উত্তম কুমার অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘চৌরঙ্গী’ নতুন করে ফিরে আসছে টালিগঞ্জের পর্দায়। আর নতুন এই ছবিতে সুপ্রিয়া দেবী অভিনীত করবী গুহ চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১৯৬২ সালে শঙ্করের লেখা সর্বাধিক বিক্রীত উপন্যাস ‘চৌরঙ্গী’ই নাকি সে সময় বাঙালি পাঠককে পাঁচতারা হোটেল প্রথম চিনিয়েছিল। এবার সেই চলচ্চিত্র অবলম্বনেই পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করবেন নতুন চলচ্চিত্র। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, আসছে জুন থেকে এ ছবির চিত্র ধারণ শুরু হবে। এবারের ছবিতে উত্তম কুমার অভিনীত ‘স্যাটা বোস’ চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ। এ ছাড়াও অনিন্দ্য পাকড়াশি চরিত্রে যীশু সেনগুপ্ত, মিসেস পাকড়াশি চরিত্রে মমতা শঙ্কর, মার্কো পোলো চরিত্রে অঞ্জন দত্ত এবং শঙ্কর চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। জয়া বলেন, ‘এবারই প্রথম কোনো রিমেক ছবিতে কাজ করতে যাচ্ছি। সুপ্রিয়া দেবী অভিনীত কোনো চরিত্রে কাজের সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বেশি সম্মানের এবং গর্বের।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension