
ভারতে হামলার গোপন বৈঠক পাকিস্তানে
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: একদিকে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক স্তরে চাপ দেওয়া হচ্ছে পাকিস্তানকে। অন্যদিকে, ভারতের গোয়েন্দাদের দাবি, আসলে ভারতে হামলার আরও বড়সড় ছক চলছে পাকিস্তানের মাটিতে। ইসলমাবাদ তৈরি করছে সেই ছক।
ভারতীয় গোয়েন্দারা যে তথ্য জোগাড় করেছে, তাতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর পরিকল্পনা তৈরি হচ্ছে নতুন করে হামলার ছক। তার জন্য একজোট করা হয়েছে জইশ-ই-মহম্মদ ও তালিবানকে। গোয়েন্দা রিপোর্ট বলছে, বালাকোট এয়ার স্ট্রাইকের অনেক আগে জইশ, তালিবান ও হাক্কানি নেটওয়ার্ক এক গোপন মিটিং করেছে।

ভারতের বিরুদ্ধে জিহাদের জন্য এরা সবাই একজোট হয়ে হামলা চালাবে বলেই কথা হয়েছে সেই বৈঠকে। ভারতের পাশাপাশি আফগানিস্তানে হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ভারতের গোয়েন্দারা পাকিস্তানের এই কার্যকলাপের উপর কড়া নজর রাখছে।
১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সেই বৈঠক হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বালাকোট এয়ার স্ট্রাইকের পর এখনও পাক অধিকৃত কাশ্মীরে অন্তত ১৬টি জঙ্গি দল অ্যাকটিভ রয়েছে। এর মধ্যে পাঁচটু মুদ্রিকে ও বাহওয়ালপুরে ও তিনটি মানসেরাতে। অন্তত ৫৬০ জন জঙ্গিকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। যাদের আইইডি বিস্ফোরণের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।



