খেলা

থ্রিলার জিতে সৌরভ বললেন দেখা হবে কলকাতায়

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : শনিবার দিল্লি বনাম নাইট ম্যাচে মাঠের লড়াইটা ছিল পৃথ্বী-শ্রেয়স, পন্তদের৷ আর মাঠের বাইরে! সেখানে অঘোষিত লড়াইয়ে চরিত্র দুই৷ সৌরভ আর শাহরুখ৷

অতীতে এই দুইয়ের কাপ্তান-মালিকের যুগলবন্দি দেখেছে আইপিএল৷ শনিবার তারাই ছিল আমনে সামনে৷ বাইশ গজে শাহরুখের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে মহারাজকে ব্যাট হাতে নামতে না হলেও মনস্তাত্বিক লড়াই তো ছিলই৷ নাইটদের মালিকের ভূমিকায় রয়েছেন শাহরুখ৷ আর সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের মেন্টর৷ মালিকে-মালিকে টক্কর না হলেও দুই ‘S’-এর মালিক-মেন্টরের টক্করের এক ছবি দেখার সুযোগ করে দিয়েছে দ্বাদশ আইপিএল৷ যার প্রথমটায় নাইটদের বিরুদ্ধে দিল্লির জয়ের পর ১-০ এগিয়ে গেলেন মহারাজ৷ সুপার ওভারের থ্রিলার জয়ের পর ডাগআউটে হাত ছুঁড়ে সৌরভের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশের ছবিগুলোই বুঝিয়ে দিল সম্মানের ম্যাচ জিততে কতটা মরিয়া ছিলেন দিল্লির মেন্টর৷ আর থ্রিলার জিতে হোটেলে ফিরে মহারাজ বললেন ‘দেখা হবে কলকাতায়!!!’

https://www.facebook.com/SGanguly99FansClub/videos/406806136813568/?v=406806136813568

এর আগে সৌরভের জন্য আড়াআড়ি বিভাজন দেখেছে কলকাতা৷ প্রিন্স অফ ক্যালকাটাকে সমর্থন করতেই কেকেআরকে ভুলে কলকাতার ক্রিকেট সমর্থকরা একদিন(৫ মে, ২০১২) সৌরভের পুনেকে সমর্থন করেছিল৷ ১২ এপ্রিল ইডেনে নাইটদের বিরুদ্ধে ম্যাচ দিল্লির৷ ইডেনে আরও একবার বিপক্ষের ডাগআউটে বসবেন মহারাজ৷ ফের কী তবে কলকাতার ক্রিকেট ফ্যানেদের আড়াআড়ি বিভাজনের পালা? শনি রাতে থ্রিলার লড়াইয়ে দিল্লির এগিয়ে যাওয়ায় এখন থেকেই দ্বিগুণ গতিতে সেই ম্যাচের পারদ চরা শুরু হল বলা চলে৷

সৌরভ অবশ্য এসব নিয়ে এখনই কিছু ভাবছেন না৷ কোটলায় সুপার ওভারের জয়ের পর হোটেলে ফিরে গিয়ে ভিডিও বার্তায় বললেন, ‘দল দারুণ খেলেছে, ওদের সমর্থন করুন৷ আশা করি দিল্লি ক্যাপিটালস মরসুম জমিয়ে দেবে৷ ১২ এপ্রিল কলকাতায় ম্যাচ৷ দেখা হবে কলকাতায়’

https://www.facebook.com/SGanguly99FansClub/videos/426631241473716/?v=426631241473716

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension