বিনোদন

সানি লিওনের সঙ্গে এয়ারপোর্টে বিরাট কোহলি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: সানি লিওনের সঙ্গে হাঁটছেন বিরাট কোহলি! বিশ্বাস হচ্ছে না। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মুম্বই বিমানবন্দরে বলিউডের অভিনেত্রী সানি লিওনের সঙ্গে হাঁটছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আর ভিডিও ঘিরেই তোলপাড় পড়ে গিয়েছে ইন্টারনেটে।

মুম্বইয়ের এক পাপরাজির ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিডিও। সেই ইতিমধ্যে নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্টও করেছেন। আর তা পোস্ট করার পর সোশ্যাল মিডিয়াতে তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তা ছড়িয়ে পড়ে। যে পাপরাজির ক্যামেরায় ধরা পড়েছে সেই ‘বিরল’ মুহূর্ত তিনি লিখেছেন, ‘কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল, মিস্টার বিরাট কোহলি কীভাবে এখানে থাকতে পারেন, তাঁর তো ম্যাচ রয়েছে!’

ভিডিও পোস্ট করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ভিউজ ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে ৮০,০০০। আজ রবিবার বিকেলে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামেন বিরাট। আর মাঠে নামার আগেই সানি লিওনের সঙ্গে বিরাটের ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

যদিও বিরাটের মতো ছেলেটিকে দেখতে লাগলেও আসলে সে বিরাটই কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু সোশ্যাল মিডিয়াই এই প্রশ্ন তোলেনি। বিরাটের ফ্যানেরাও এই ভিডিও দেখে নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ বিরাটের দাঁড়ি মোটেই এমন নয়। সুতারং, বিরাটের আদৌলে কাউকে দেখতে বলেই মনে হচ্ছে। এহেন ভিডিও দেখে চমকে গিয়েছেন সানি লিওনের আপ্ত-সহায়কও। তিনিও পাপরাজির তোলা ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আর লিখেছেন, “Thanks Viral Bhayani for the compliment.”

প্রতিবেদনটি ইন্ডিয়া টুডেতে প্রকাশিত হয়েছে। সেখান থেকে নেওয়া ভিডিওটি দেখে নিন-

https://www.instagram.com/p/BvqrMvDDx4X/?utm_source=ig_embed

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension