
নিউইয়র্ক সিটিতে সদ্য মনোনিত কমিউনিটি বোর্ড মেম্বারদের এটর্নী মঈন চৌধুরীর অভিনন্দন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:গত ৪ঠা এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী পার্টি হলে নিউইয়র্ক সিটিতে সদ্য মনোনিত বিভিন্ন কমিউনিটি বোর্ডের মনোনিত সদস্যদের সম্মানে সম্মর্ধনা ও তাঁদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেন্ট বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এট ল’ ও ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী।
অনুষ্ঠানে সদ্য মনোনিত কমিউনিটি বোর্ড মেম্বারদের ফুলের তোড়া দিয়ে বরন করেন এটর্নী মঈন চৌধুরী ও বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহ নেওয়াজ, কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, কমিউনিটি বোর্ড মেম্বার তৈয়বুর রহমান হারুন, কমিউনিটি বোর্ড মেম্বার একেএম নুরুল হক, কমিউনিটি বোর্ড মেম্বার সৈয়দ ইলিয়াস খসরু ও কমিউনিটি বোর্ড মেম্বার মিজান চৌধুরী।

ফাহাদ সোলায়মান এর উপস্থাপনায় অনুষ্ঠানে কমিউনিটি বোর্ড মেম্বারগণ উপস্থিত হয়ে তাদের অভিজ্ঞতা ও অতীত কাজ কর্মের বর্ননা দেন এবং ভবিষ্যতে কমিউনিটির বিনির্মানে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন। অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ফখরুল আলম, লুৎফর রহমান লাতু, আসেফ বারী টুটুল, আহসান হাবীব, মাহফুজুর রহমান, আবু তাহের, জয় চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, খন্দকার ফরহাদ, ডা: ওয়াজেদ এ খান, নুরুল হাসান সহ প্রমুখ।
এটর্নী মঈন চৌধুরী তার বক্তব্যে বলেন, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী কমিউনিটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তার প্রমান বিভিন্ন কমিউনিটি বোর্ডে বাংলাদেশীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন। নিউইয়র্ক সিটির সব ধরনের পাবলিক লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কমিউনিটি বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। আপনাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু গুরুত্বপূর্ন সকল বিষয়ে কমিউনিটির প্রয়োজনে আমরা সবাই এক ও অভিন্ন। বাংলাদেশী কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান-এটর্নী মঈন চৌধুরী।
কমিউনিটি বোর্ড মেম্বারদের ফুল দিয়ে বরন করছেন ডেমোক্রেটি পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী
মঞ্চে এটর্নী মঈন চৌধুরীর সাথে (মাঝে) নিউইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড মেম্বারবৃন্দ



