আন্তর্জাতিকপ্রধান খবর

জুলিয়ান অ্যাসেঞ্জকে পুলিশেই দিল ইকুয়েডর

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: উইকিলিকস প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া জুলিয়ান অ্যাসেঞ্জকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে ইকুয়েডর। লন্ডনে দেশটির দূতাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন যুক্তরাষ্ট্র বা সুইডেনের কাছে হস্তান্তর করা হবে।

আদালতের নির্দেশের পরও আত্মসমপর্ণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। ২০১২ সালে সুইডেনে দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর ওই বছরের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

তবে ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট লেনিন মোরেনো বলেছেন, পক্ষে। বারবার আন্তর্জাতিক ‍চুক্তি লঙ্ঘন করায় তারা অ্যাসাঞ্জের শরণার্থী মর্যাদা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে লন্ডন পুলিশের পক্ষে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অ্যাসাঞ্জকে এখন সুইডেন অথবা যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করা হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তথ্য চুরিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় উইকিলিকস বলেছে, ইকুয়েডর যা করেছে তা বেআইনি এবং আন্তর্জাতিক নিয়মবহির্ভূত।

এদিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ টুইটারে অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এক পোস্টে বলেন, ‘আমি সহযোগিতার জন্য ইকুয়েডরকে ধন্যবাদ জানাই। প্রশংসা করি মেট্রো-পুলিশের পেশাদারিত্বের। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension