প্রধান খবরভারত

‘জাতপাতের সমীকরণেই রাষ্ট্রপতি কোবিন্দ’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা ভোটের মুখে বিতর্কিত মন্তব্য করা যেন কার্যত নেশায় পরিণত হয়েছে রাজনৈতিক নেতানেত্রীদের। লোকসভা নির্বাচনের প্রার্থী না হলেও এবার বিতর্কিত মন্তব্য করে নজরে এলেন রাজস্তানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এদিন, সাংবাদিকদের সামনে গেহলট বলেন, ২০১৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনের সময় জাতি সমীকরণ বজায় রাখতেই রাষ্ট্রপতি করা হয়েছিল কোবিন্দকে।

তার এহেন মন্তব্যের জেরে বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। তিনি বলেছেন, ” এমনকি মানুষ বলছে, গুজরাত বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাষ্ট্রপতি করা হয়েছিল কোবিন্দকে। আমি একটি লেখা পড়ছিলাম, যেখানে লেখা ছিল, গুজরাতে তার সরকার গড়ে উঠবে কিনা সেই বিষয় নিয়ে তিনি ( নরেন্দ্র মোদী ) খুব ভীত ছিলেন। তখন সভাপতি অমিত শাহ তাকে হয় তো পরামর্শ দিয়েছিলেন, রামনাথ কবিন্দকে রাষ্ট্রপতি করার বিষয়ে। “

কোবিন্দকে রাষ্ট্রপতি করা হয় ২০১৭ সালের জুলাই মাসে। আর গুজরাতে বিধানসভা ভোট ছিল ২০১৭ সালের ডিসেম্বরে। কিছু দিন আগেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বসুন্ধরা রাজেকে হারিয়ে জিতেছেন অশোক। মুখ্যমন্ত্রী হয়েছীন। তিনি আরও বলেন, ” আদবানীকে রাষ্ট্রপতি করা উচিৎ ছিল কিন্তু তা করা হয় নি। দেশের মানুষ ভেবেছিলেন তার এই সম্মান পাওয়া উচিৎ। কিন্তু তাকে বঞ্চনা করা হয়েছে। যদিও এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। আমি যেহেতু এই লেখাটা পরেছি তাই বিষয়টা নিয়ে আলোচনা করছি।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension