
প্রয়াত কামসূত্র 3D-র অভিনেত্রী সাইরা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: চলে গেলেন কামসূত্র 3D-র অভিনেত্রী সাইরা খান৷ ২০১৩ সালে এই ছবিতে অভিনয় করেই অনেকের মনে ঝড় তুলেছিলেন সাইরা৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়৷
জানা যায়, ওই ছবিতে শারলিন চোপড়াকে তিনি রিপ্লেস করেছিলেন৷ এই ছবির পরিচালক ছিলেন রুপেশ পল৷ অভিনেত্রীর প্রয়াণে তিনি শোকপ্রকাশ করেন৷
তিনি জানিয়েছেন, সংরক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে সাইরাকে কামসূত্র ছবিতে অভিনয়ের জন্য রাজি করানো সহজ কাজ চিল না৷ তাকে পেতে প্রায় মাসখানেক সময় লেগেছিল৷ এই ছবির জন্য ওইই যথাযথ ছিল৷ তবে তিনি একইসঙ্গে দুঃখপ্রকাশ এও জানান যে, সাইরার মৃত্যুর খবর বহু সংবাদ মাধ্যমই প্রকাশ করেনি৷
কামসূত্র থ্রি ডি ছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক বাষার ছবিতে সাইরা অভিনয় করেন বলে জানা যায়৷ তবে বলিউডে তার ডেবিউ হয়েছিল কামসূত্র থ্রি ডি ছবির হাত ধরেই৷



