বাংলাদেশ

মসজিদে মসজিদে ইবাদতে মশগুল মুসল্লিরা

রূপসী বাংলা নিউজ ডেস্ক: পবিত্র শবে বরাত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে পালিত হচ্ছে। মসজিদগুলোতে মুসল্লিরা রাতব্যাপী নামাজের পাশাপাশি কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতে মগ্ন থাকবেন।

রোববার বিকাল থেকেই বিভিন্ন মসজিদে বেড়েছে মুসল্লিদের জমায়েত। সন্ধ্যার পর মসজিদগুলোতে চলছে বিশেষ ওয়াজ মাহফিল। রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

বায়তুল মোকাররমে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ‘শবে বরাতের ফজিলত’ শিরোনামে ওয়াজ করেন তেজগাঁও মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।

তিনি বলেন, আল্লাহ এ দিনে মানুষকে ক্ষমা করেন। এ রাতে সবার ইবাদত করা উচিত। তওবা করলে, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন। সব মুসলমানের দায়িত্ব এই রজনীতে নফল ইবাদাত, তিলাওয়াতে কোরআন ও তাহাজ্জুদের মধ্য দিয়ে পালন করা।

বায়তুল মোকাররমে রাতে‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ শীর্ষক ওয়াজ মাহফিলে বয়ান করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম। রাত ১১টা ৪০ মিনিটে ‘শবে বরাত ও রমজানের তাৎপর্য’ শিরোনামে ওয়াজ পেশ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী।

রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সবশেষে ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এছাড়া সারাদেশের সব মসজিদেই মুসল্লিরা ওয়াজ-মাহফিল, কোরআন তেলাওয়াতসহ বিশেষ প্রার্থনায় মগ্ন রয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension