প্রধান খবরভারত

আগামী দিনে কেন্দ্রে ক্ষমতায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় : দিব্যেন্দু

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ইতিমধ্যে তিন দফায় ভোট হয়ে গিয়েছে৷ কিন্তু কোথাও ভোট শান্তিপূর্ণভাবে হয়নি৷ আর বাকি মাত্র চার দফার ভোট৷ সেগুলি যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য মরিয়া প্রার্থীরা৷ চলছে দেদার প্রচার৷ এতটুকু সময় নষ্ট করতে নারাজ প্রার্থীরা৷

কেন্দ্রের সরকার মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া কিছু দেয়নি, মা মাটি মানুষের সরকার যা দিয়েছেন তার সুফল সাধারণ মানুষ উপভোগ করছেন। মহিষাদল ব্লকে নির্বাচনী সভায় উপস্থিত হয় এই কথা বলেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ বর্তমান তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারী।

মহিষাদলের কেশবপুর বাজারের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে। তিনি যা ঘোষণা করছেন তা একটিও বাস্তবায়ন হয়নি। রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে৷ মহিষাদলে বিশ্ববিদ্যালয়, তমলুকে মেডিক্যাল কলেজ, সহ একাধিক প্রতিশ্রুতি পূরণ করেছে। আগামী দিন কেন্দ্রের ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। ফলে আরও উন্নয়ন ঘটবে।’’

বুধবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজন একাধিক নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেই সভায় তমলুক লোকসভার প্রার্থী দিব্যেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী, মহিষাদল ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, ব্লক নেতা অরুণ দিন্ডা, আমেদ আলি সহ অন্যান্যরা।

এদিন প্রথমে মহিষাদল ব্লকের কেশবপুর বাজারে সভা হয়, তারপর নাটশাল -১ এর বেতকুন্ডু, ভূঁইয়া সুড়ায়, রবীন্দ্র পাঠাগারে এবং শেষ সভাটি হয় প্রঞ্জানানন্দ ভবনে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension