
পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নিউইয়র্কে
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিশ্ববরেণ্য পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং তার দেশপ্রেমকে সর্বাত্মকভাবে অনুসরণের উদাত্ত আহবান উচ্চারিত হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্মরণ সমাবেশে। এই বিজ্ঞানীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এ আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে।
আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আবুল মনসুর, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদা জামান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরী প্রমুখ।এনআরবি নিউজ



