বিনোদন

ছেলের প্রাক্তন প্রেমিকাকে ব্রেসলেট উপহার দিলেন নীতু

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: মেট গালায় যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন দিপিকা। সেই পথেই প্রাক্তন প্রেমিকের অসুস্থ বাবার সঙ্গে দেখা করে এলেন তিনি।

নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরেই চিকিৎসার জন্য রয়েছেন ঋষি কাপুর। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য এই মুহূ্র্তে সেখানেই রয়েছেন দীপিকা। তারই ফাঁকে কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। বেশ কিছুক্ষণ সময় কাটালেন ঋষি কাপুর ও নীতু কাপুরের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন নীতু সিং। তবে শুধু দেখা সাক্ষাৎই নয়, ছেলে রণবীরের প্রাক্তন প্রেমিকাকে ধন্যবাদ জানতে একটি ব্রেসলেটও উপহার দেন নীতু সিং কাপুর।

যে ব্রেসলেটটির ডিজাইন করেছেন রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। উনি নিজে একজন জুয়েলারি ডিজাইনার। দীপিকার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা মিলেছেন এই উপহারের।

কিছুদিন আগেই নিজেকে ক্যান্সার মুক্ত বলে জানিয়েছেন ঋষি কাপুর। তিনি জানান, ”টানা ৮ মাস আমেরিকাতে আমার চিকিৎসা চলেছে। তবে ঈশ্বর করুণাময়। আমি আমার জীবনযুদ্ধে ফিরতে পেরেছি। যার অর্থ হল আমি এখন ক্যান্সার মুক্ত। তবে এখনও আমার অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্ট) হওয়া বাকি আছে। সমস্তকিছু শেষ হতে এখনও আরো দু’মাস সময় লাগবে। তবে ক্যান্সার মুক্ত হয়ে নতুন করে জীবনে ফেরা মোটেও সহজ বিষয় নয়। তবে এর কৃতিত্ব সম্পূর্ণই আমার পরিবার ও ভক্তদের। যাঁরা প্রতি মুহূর্তে আমার পাশে থেকেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই।”

স্ত্রী নীতু সিং কাপুর ও দুই সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা জানান, ” আমার এই অসুস্থতায় নীতু আমার পাশে পর্বতের মতো রক্ষা কবজ হয়ে ছিল, তা না হলে, আমার পক্ষে ক্যান্সার মোকাবিলা করা মোটেও সহজ হতো না। নীতু প্রতি মুহূর্তে আমার খাবার ও পানীয় নিয়ে সচেতন। আমার দুই সন্তন রণবীর ও ঋদ্ধিমা সবসময় আমার পাশে ছিল। ”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension