বিনোদন

ফিরিয়ে দিতে চেয়েছিলাম ‘পদ্মশ্রী’: সইফ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ২০১০-এ পদ্মশ্রী পেয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। কিন্তু দেশের একটি গুরুত্বপূর্ণ সম্মান পাওয়া সত্বেও সেই পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছিলেন সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে পদ্মশ্রী নিয়ে প্রশ্ন উঠতেই সইফ আলি খান বলেন, ‘পদ্মশ্রী ফিরিয়ে দিতে চাই আমি ৷’

সম্প্রতি আরবাজ খানের চ্যাট শো পিনচে হাজির হয়েছিলেন সইফ আলি খান৷ সেখানে অভিনয় জীবন নিয়ে কথা উঠতেই সইফ আলি খান স্পষ্ট জানালেন পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার কথা৷

সইফ বলেন, ‘আমার পদ্মশ্রী পাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে নানারকম কথা হয় ৷ অনেকে তো লিখেছিলেন, যে ছেলের নাম রাখেন তৈমুর, যে কিনা রেস্তোরাঁয় মারপিট করে, সে কীভাবে পদ্মশ্রী পায় ! আমার সেক্রেড গেমের অভিনয়টা কেউ ভাবে না৷’

এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম পদ্মশ্রী ফিরিয়ে দিতে কারণ, আমার থেকে অনেক বড় অভিনেতা রয়েছেন। তাঁদের এই পুরস্কার পাওয়া উচিৎ।’

তিনি আরও বলেন যে আজ অনেকে বলে যে সইফের পদ্মশ্রী পাওয়া উচিতই ছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension