বাংলাদেশ

‘আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব না’

রূপসী বাংলা নিউজ ডেস্ক: আন্দোলন-সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কৃষক দল আয়োজিত ‌’বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে খসরু বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিন। কারণ আইনী প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভব নয়। আর সরকারের যে মনোভাব তাতে আন্দোলন সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না। বেগম জিয়াকে মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।

তিনি বলেন, যে দেশের কৃষক তার ফসলের দাম পাবে না, সে দেশে কখনো উন্নয়ন হবে না। আর বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন আমদানির চাইতে রপ্তানি বেশী হয়েছে। কিন্তু আজ কৃষক তার ফসলের ন্যায্যমূল্য না পেয়ে ফসলে আগুন দিচ্ছে। কারণ উৎপাদন খরচ না পাওয়ায় কৃষকের মাঝে এখন হাহাকার দেখা যাচ্ছে। তাই আমাদেরকে কৃষকদের পাশে দাড়াতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষক দলের যুগ্ন আহব্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম প্রমুখ বক্তব্যে রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension