আন্তর্জাতিকপ্রধান খবর

কেঁদেই ফেললেন থেরেসা মে

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগের ঘোষণা দিয়েছে। এসময় সময় আবেগে ভেঙে পড়েন তিরি। শুক্রবার লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণ দেয়ার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি থেরেসা মে।

অশ্রুসজল নয়নে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘আমি শীঘ্রই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেব যা আমার জীবনকে অনেক বেশি সম্মানিত করেছে।’

থেরেসা মে বলেন, আমাদের রাজনীতি চাপের মুখে পড়তে পারে কিন্তু এদেশ এতটা ভালো যে এতে গর্বিত হতে পারে।

এ সময় ব্রিক্সিট ইস্যুর কোনো বাস্তবসম্মত সমাধান করতে ব্যর্থ হওয়ায় দু:খ প্রকাশ করেছেন থেরেসা মে। তবে তার দলের নেতারা এই সমস্যার সমাধান করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে ক্ষমতা ছাড়লেও কনজারভেটিভ পার্টি একজন নতুন নেতা নির্বাচিত না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension