বিনোদন

রাজনীতিতে আসার প্রস্তাব নাকচ করেছেন সোনু নিগম

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: রাজনীতিতে আসার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন সোনু নিগম। সমাজে উঠে আসা বিভিন্ন রাজনৈতিক সমস্যা নিয়ে মুখ খুলতে শোনা যায় মিউজিসিয়ান’স হার্টথ্রব সোনুকে। কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে আসার কোন ইচ্ছে নেই তার। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক। কথায় প্রকাশ পেয়েছে কোথাও হয়তো পরবর্তীকালে রাজনীতির মাটিতে পা দিতে পারেন তিনি।

প্রকাশ্যে পাব্লিক প্লেসে জাতীয় সঙ্গীত বাজানো, মি-টু আন্দোলন থেকে আজান সমস্ত সামাজিক বিতর্কেই এগিয়ে এসেছেন তিনি। গান থামিয়ে মুখে কথার বান ছুটিয়েছেন। তাই রাজনীতিতে আসতে কি কখনও ইচ্ছে জাগে নি জনপ্রিয় গায়কের? প্রশ্নের উত্তরে আইএএনএসকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, এখন তিনি রাজনীতিতে আসতে চান না। রাজনীতিতে আসার জন্য ঠিক প্রস্তুত নন তিনি। তিনি জানিয়েছেন, “আমি এখন রাজনীতিতে আসার জন্য প্রস্তুত নই। আমি রাজনীতিতে আসার জন্য যে প্রস্তাব পেয়েছিলাম তা ফিরিয়ে দিয়েছি।”

এখন না করলেও পরে যে রাজনীতিতে পা রাখতেই পারেন সেই কথার বীজ তিনি তার কথাতেই পুতে দিয়েছেন অত্যন্ত কৌশলে। তার বক্তব্যে প্রকাশ পেয়েছে রাজনীতিতে আসার সুপ্ত বাসনার কথা।

পাশে দাঁড়িয়েছেন রুপান্তরকামীদের, আদিবাসী শিশুদের লেখাপড়ায় সাহায্য করেছেন, অপুষ্টি দুরীকরনেও এগিয়ে এসেছেন সোনু। মোদীর মহাবিজয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদীকে নিয়ে বানানো এক ওয়েব সিরিজে গানও গেয়েছেন।

“শ্যাম কে রগান রালে” গান গেয়ে মোদীর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গেও সোনু বলেন, “মোটেই বেশি চাপ নয়, অন্যান্য গানের মতই এটি একটি গান। আমি সমস্ত গান গাওয়ার ক্ষেত্রেই সমান গুরুত্ব দিই। এর মধ্যে আলাদা করে কোন ব্যপার নেই।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension