
প্রবাস
সিঙ্গাপুরে গাজীপুর বাসীদের ইফতার মাহফিল
জাহাঙ্গীর বাবু :গাজীপুর নিবাসী সিঙ্গাপুর প্রবাসীদের উদ্যোগে সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র মোস্তফা সংলগ্ন মিনিমার্টের ঐতিহ্যবাহী মোহাম্মদী রেস্টুরেন্টে ২৬-৫-২০১৯ রোজ রবিবার ইফতার ও দোয়া মাফিলের আয়োজন করা হয়।
সার্বিক সহয়তায় ছিলেন, গাজীপুর প্রবাসী সিঙ্গাপুর বিশিষ্ট ব্যবসায়ী গাজীপুর ট্রেডিং এর স্বতাধিকারী লোকমান হোসেন।
উপস্থিত ছিলেন সিংঙ্গাপুরের বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ী জনাব আমানুল ইসলাম আমান,আজাদ,কেপিকেপি সভাপতি জহিরুল ইসলাম,ব্যাবসায়ী আলামিন,সাব্বির প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,আবীর জামান । সহযোগিতায় ইসমাইল , রিপন ,জিতু আহাম্মেদ ,বিপ্লব,মোশাররফ, বিল্লাল, আওলাদ ,জালাল হাফিজ ও শিপু সহ অনেকে।
গাজীপুর ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ,জেলার বন্ধু,শুভানুধ্যায়ী,সহযাত্রী প্রবাসীরা অংশ নেন এই অনুষ্ঠানে।
উক্ত ইফতার ও দোয়া মাফিলে উপস্থিত গাজীপুর বাসী ও সকল অতিথিদের আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক বৃন্দ।



