প্রধান খবরভারত

গান্ধী ও বাজপেয়ীকে প্রণাম জানিয়ে শপথ মোদীর

রূপসী বাংলা নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর কুর্সিতে দ্বিতীয়বার বসার আগে মা হীরাবেনের আর্শীবাদ নিতে মোদী ছুটে গিয়েছিলেন গুজরাত৷ বিপুল ভোটে জেতানোর জন্য বারাণসী গিয়ে ভোটারদেরও ধন্যবাদ জানিয়ে আসেন৷ এবার দলের প্রবাদপ্রতিম নেতা অটলবিহারী বাজপেয়ী ও জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়েছেন নরেন্দ্র মোদী৷ তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে৷

বৃহস্পতিবার দিনের সবথেকে বড় মেগা ইভেন্ট একটাই৷ রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান৷ ‘সবকা সাথ সবকা বিকাশ অউর সবকা ভরসা’ এই মন্ত্রকে পাথেয় করেই আগামিদিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় ২.০ মোদী সরকার৷ তার শুরুটা হয়ে যায় বারাণসী থেকেই৷ এবার মোদী ‘সদেব অটল’ ও রাজঘাট যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন৷ সদেব অটল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল৷ অপরদিকে রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল৷ বিজেপি সূত্রে খবর, সেখান থেকে মোদী ন্যাশনাল ওয়ার মিউজিয়ামেও যেতেও পারেন৷

মোদীর রাজঘাট যাওয়ার ঘটনাকে বেশ তাৎপযপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা৷ লোকসভা ভোটের শেষ কয়েকটি দফার আগে মহাত্মা গান্ধী ও নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাধান বিজেপি নেতা ও প্রার্থীরা৷ গডসেকে দেশভক্ত বলেও সম্বোধন করেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা৷ সাধ্বী বিতর্কে মুখ খুলতে হয় প্রধানমন্ত্রীকেও৷ সাফ জানিয়ে দেন, মন থেকে কখনও তাঁকে ক্ষমা করতে পারবেন না৷

এদিকে রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে মোদীর শপথ গ্রহণ হতে চলেছে সবথেকে বড় অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা। তাদের পরিবেশন করা হবে ‘হাই-টি’ আর নৈশভোজের আতিথ্য করবেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিমস্টেকের দেশগুলির প্রতিনধিদের আমন্ত্রণ করা হয়েছে এই অনুষ্ঠানে।

রাষ্ট্রপতির প্রচার সচিব অশোক মালিক জানিয়েছে ৮০০০ অতিথি উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। রাষ্ট্রপতি ভবনে এর থেকে বড় অনুষ্ঠান আগে কখনও হয়নি। ২০১৪-র মতই এবারও রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে হবে অনুষ্ঠান। আগেরবার এখানে উ্পস্থিত ছিলেন ৫০০০ অতিথি। এবার বেড়েছে সংখ্যাটা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension