
পশ্চিমি দেশের তুলনায় ভারতের রাজনৈতিক দলের গুগল-ফেসবুকে খরচ কম
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের রাজনৈতিক দলগুলি ফেসবুক গুগলে বিজ্ঞাপনের জন্য মোট খরচের এক শতাংশেরও কম খরচ করে৷ যেখানে ভোটের সময় গোটা বিশ্বে বিশেষত পশ্চিমি দুনিয়ায় অনেক বেশি খরচ করে থাকে এই মাধ্যমে৷ এই দুই সংস্থায় যুক্তরাষ্ট্র মোট খরচের ৬.৫ শতাংশ খরচ করেছে ৷ অন্যদিকে গ্রেট বৃটেনে তা ১০.৫ শতাংশ৷
এই বিশ্লেষণ করা হয়েছে ফেসবুক ও গুগলের দেওয়া বৈদ্যুতিক বিজ্ঞাপন এবং বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলির খরচের তথ্যের ভিত্তিতে৷
ভারতের রাজনৈতিক দলগুলি ২৭.৮ কোটি টাকা ফেসবুকে বিজ্ঞাপনে খরচ করেছে ২০১৯ সালে৷ অন্যদিকে গুগলে বিজ্ঞাপনে খরচ করেছে ২৭.৪ কোটি টাকা ৷ যা ২২মে অর্থাৎ নির্বাচনের ফল বের হওয়ার আগের দিনের দেওয়া তথ্য অনুসারে৷
নয়াদিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিস দেখিয়েছে এদেশের রাজনৈতিক দলগুলি ২০১৯ সালের নির্বাচনে প্রায় ৬০,০০০ কোটি টাকা খরচ করেছে৷ তার ভিত্তিতে দেখা যাচ্ছে ডিজিটাল মিডিয়াতে খরচের পরিমাণ এক শতাংশেরও কম৷
তুলনায় দেখা গিয়েছে, ২০১৭ সালে যুক্ত রাজ্যের সাধারণ নির্বাচনে ফেসবুকে খরচ করা হয়েছিল ২৭ কোটি টাকা এবং গুগলে ব্যয় করা হয় ৮ কোটি টাকা৷ যেখানে সামগ্রিক ভাবে ভোটের সময়ে খরচ ভারতের তুলনায় নগণ্য ৷ বৃটেনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট খরচ হয়েছে ভোটের সময় ৪০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৩৩৩ কোটি টাকা৷ অর্থাৎ এই দুই সংস্থার ঝুলিতে এসেছে তার ১০ শতাংশ৷
এবার যদি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে খরচ দেখা হয় তাহলে লক্ষ্য করা যাবে সেখানে ৫.৭ বিলিয়ন ডলার বা ৪০,০০০ কোটি টাকা৷ তাতে এই ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের সময় ফেসবুকে ১৯৭৬ কোটি টাকা এবং গুগলে ৬২৬ কোটি টাকা খরচ করা হয়েছে ৷ যার মানে দাঁড়াচ্ছে এদের যোগফল ভোটের মোট খরচের ৬ শতাংশ৷



