
শীঘ্রই মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন মোদী
রূপসী বাংলা নিউজ ডেস্ক: কথিত আছে যে মঙ্গলে ঊষা, বুধে পা। যথা ইচ্ছা তথা যা। সেই প্রবাদ মেনেই আগামি বুধেই যাত্রা শুরু করছে দ্বিতিয় মোদী সরকারের মন্ত্রিসভা।
চলতি মাসের আগামী ১২ তারিখে অর্থাৎ আগামি বুধবারে মন্ত্রী পরিষদদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার বিপুল জনাদেশ নিয়ে কেন্দ্রের ক্ষমতা দখলের পরে সেটিই দ্বিতীয় জমানার তাঁর প্রথম বৈঠক।
সুত্র মারফত মিলেছে এই খবর। সংবাদ সংস্থা এএনআই এই খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে আরও বলে হয়েছে যে আগামী পাঁচ বছরে কেন্দ্র কোন প্রথে চলবে এবং কোন দিশায় দেশ পরিচালনা করা হবে সেই বিষয়েই আলোচনা হবে সেই বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আয়োজিত সেই বৈঠক থেকেই সরকার পরিচালনার চুড়ান্ত নীল নকশা স্থির করা হবে বলেও জানা গিয়েছে।
ইতিমধ্যেই দ্বিতীয় মোদী সরকারের একাধিক মন্ত্রী নিজেদের মধ্যে বৈঠক করে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন। নিজের কাজের সুবিধার্থে অন্য মন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়াও অন্যান্য মন্ত্রীদেরকেও সচিব বা প্রয়োজনীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে।
এই অবস্থায় মন্ত্রীদের নিয়ে এই প্রথম বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সকল সুবিধা দেশের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই এখন প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রীর। সেই উদ্দেশ্য বাস্তবায়িত করতে কী পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখার বিষয়।



