প্রধান খবরভারত

সাংবাদিক গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা করল এডিটর’স গিলড অফ ইন্ডিয়া

রূপসী বাংলা নিউজ ডেস্ক: সাংবাদিক গ্রেফতারের ঘটনায় কড়া নিন্দায় সরব হল সাংবাদিক মহল। এডিটর’স গিলড অফ ইন্ডিয়া রবিবার এক এক চিঠি লিখে ঘটনার তীব্র নিন্দা করে।

নয়ডার টেলিভিশন চ্যানেলের সম্পাদক প্রশান্ত কানোজিয়াকে গ্রেফতারের ঘটনায় নিন্দার ঝড় বইছে দেশ জুড়ে। এবার সাংবাদিক প্রশান্ত কানজিয়ার পাশে দাঁড়ালেন সাংবাদিকরা। চিঠি লিখে ঘটনার তীব্র নিন্দায় সরব হল এডিটর’স গিলড অফ ইন্ডিয়া।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘কুত্সা’ রটানোর অভিযোগে গ্রেফতার করা হয় প্রশান্ত কানোজিয়াকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ভিডিওতে এক মহিলাকে আদিত্যনাথের অফিসের সামনে বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাত্কার দিতে দেখা যায়। ওই মহিলার বক্তব্যের মূল বিষয় ছিল যোগী আদিত্যনাথকে একাধিক বার বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

পুলিস জানায়, প্রশান্ত কানোজিয়া নামে ওই সাংবাদিকের বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে অপপ্রচার হওয়া একটি ভিডিও শেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ রয়েছে।

পুলিসের দাবি, ওই ভিডিওতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ‘কালিমালিপ্ত’ করতে ছড়ানো হয়েছে। তথ্য প্রযুক্তির ৬৭ ধারায় ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়। জানা যায়, প্রশান্ত কানোজিয়া বিভিন্ন সংবাদমাধ্যমের হয়ে ফ্রিল্যান্স রিপোর্টিং করেন। কানোজিয়া তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে জানান, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কমিউনিকেশন এবং মুম্বই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।

এই ঘটনায় যোগী আদিত্যনাথের এই পদক্ষেপের সমালোচনা করে বিভিন্ন মহল। সোশ্যাল মিডিয়াও সরব হয়েছে সাংবাদিক গ্রেফতারের ঘটনায়। উল্লেখ্য এ দিনই নয়ডার একটি বেসরকারি নিউজ চ্যানেলের এডিটরকে গ্রেফতার করে যোগীর পুলিস। অভিযোগ, সত্যতা যাচাই না করে আদিত্যনাথের বিরুদ্ধে মানহানিকর আলোচনা চালানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension