প্রধান খবরভারত

রাজ্যপাল হওয়ার খবর ভুয়ো , ট্যুইটারে জানালেন সুষমা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হচ্ছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল৷ খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক, ট্যুইটারে অভিনন্দনের বন্যা৷ তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী থেকে দলের বিভিন্ন শাখার নেতা, কর্মীরা৷ শেষ পর্যন্ত অবশ্য নিজেই ট্যুইট করে রাজ্যপাল হওয়ার খবর মিথ্যা বলে জানালেন সুষমা স্বরাজ৷

ট্যুইটে প্রাক্তন বিদেশমন্ত্রী লেখেন, আমার অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হওয়ার খবর সত্যি নয়৷ অন্য একটি ট্যুইটে তিনি লেখেন, মন্ত্রীত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অমিই এর আগে উপ-রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলাম৷ অনেক হয়েছে, ট্যুইটারে আমাকে অন্ধ্রের রাজ্যপাল হিসাবে নিয়োগ দেওয়ার পালা৷

কিডনির সমস্যার দরুণ ১৯শের লোকসভা ভোটে লড়াই করেননি আরএসএস ঘনিষ্ট বিজেপির এই বর্ষিয়ান নেত্রী৷ জল্পনা ছিল, ভোটে না লড়লেও রাজ্যসভার সদস্য হয়েই মন্ত্রীত্ব করতে পারেন তিনি৷ কিন্তু, সে জল্পনাতেও এতদিনে ইতি পড়েছে৷ সুষমার জায়গায় বিদেশ মন্ত্রকের দায়িত্বে নির্মলা সীতারমন৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে রাজ্যপাল করছে বিজেপি৷ তাঁকে অন্ধ্রের রাজ্যপাল করা হচ্ছে৷ অজানতেই এই বিষয়টিতে গেরুয়া শিবিরের সিলমোহরের কথাও শোনা যায়৷ তেব তার কোনও নিশ্চিত তথ্য ছিল না৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ ও পরিবার কল্যাণমন্ত্রী হর্ষ বর্ধন ট্যুইটারে তাঁর প্রাক্তন সহকর্মীকে শুভেচ্ছা জানান৷ সুষমাকে দিদি বলে সন্বোধন করে লেখেন, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে আপনাকে অনেক শুভেচ্ছা৷ সব ক্ষেত্রে আপনার গভীর উপলব্ধির দ্বারা রাজ্য উপকৃত হবে বলে আশা করি৷

হর্ষ বর্ধনের সেই ট্যুইট দেখেই সুষমা স্বরাজ নিজের ট্যুইটার হ্যান্ডেলারে লেখেন ওই খবর সম্পূর্ণ অসত্য৷ তিনি কোনও রাজ্যের রাজ্যপাল হচ্ছেন না৷

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, নেতাদের রাজ্যপাল হিসাবে নিয়োগ করেছে বিজেপি৷ ২০১৪ সালের পরে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনন্দি বেন প্যাটেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম নায়েক, সত্যপাল মালিক, বর্ষিয়ান বিজেপি নেতা লালজী ট্যান্ডন, কেশরীনাথ ত্রিপাঠিকে বিভিন্ন প্রদেশের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে৷ সেই অঙ্কেই ভাবা হয়েছিল সুষমা স্বরাজের নাম৷ তবে জল্পনা ওড়ালেন প্রাক্তন বিদেশমন্ত্রী নিজেই৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension