প্রধান খবরভারত

বাংলায় এলে বাংলাতেই কথা বলতে হবে, নিদান দিলেন মমতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: হিন্দি ভাষা শেখা নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। এবার ফের ভাষা ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন তিনি। বললেন, ‘বাংলায় এলে বাংলাতেই কথা বলতে হবে।’

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় একটি সভায় যোগ দেন। সেখানে ফের এলবার বলেন, বাংলাকে গুজরাত বানিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বলেন, ”আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। যখন আমরা দিল্লি যাই, আমরা হিন্দিতে কথা বলি। যখন পঞ্জাবে যাই, পঞ্জাবিতে কথা বলি। যখন আমি তামিলনাডু যাই, তামিল না জানলেও অল্প কিছু জানি। সুতরাং একই ভাবে যখন আপনি বাংলায় আসবেন আপনাকে বাংলায় কথা বলতে হবে। আমরা মেনে নিতে পারি না বাইরে থেকে লোক আসবে আর বাঙালির মারধর করবে।”

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘নৈহাটি, কাঁকিনাড়া, ব্যারাকপুরে বাঙালিদের বাড়িতে লুট হচ্ছে। আমরা এটা সহ্য করব না।”

এর আগেও বিজেপি‌কে আক্রমণ করে মমতা বলেন, ‘গুজরাতের মানুষকে আমরা ভালবাসি, কিন্তু ‌বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা করা হলে, আমরা তা হতে দেব না। এতে যদি জেলে যেতে হয়, তাও যেতে রাজি আছি। ধমকানি, চমকানি আমরা মানি না।’‌

হিন্দি ভাষা নিয়েও মমতা প্রশ্ন তুলেছিলেন, ‘‌হিন্দি ভাষা বাধ্যতামূলক করা হবে কেন?‌’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension