বিনোদন

প্রথম দিনেই বাজিমাত করলো হৃত্বিকের ‘সুপার ৩০’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: চলতি মাসের ১২ তারিখে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন-এর ‘সুপার ৩০’। মুক্তির পর থেকেই বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছে ছবিটি। জন্ম দিয়েছে রেকর্ডেরও। প্রথম দিন বক্স অফিসে ছবিটি আয় করেছে ১১.৮৩ কোটি টাকা।

বলিউডের ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ হৃত্বিকের এই ছবির প্রথম দিনের কালেকশন নিয়ে ট্যুইট করেছেন। সেখানে তিনি এই অঙ্কের কথা উল্লেখ করেছেন। প্রথম দিনের আয়ের হিসেবে নিজের সর্বশেষ ছবি ‘কাবিল’র রেকর্ডকেও ভেঙে দিয়েছেন হৃতিক। উইকিডিয়া বলছে, দুই দিন শেষে এ ছবির আয় ২০ কোটি টাকারও বেশি।

ভারতের জনপ্রিয় গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘সুপার থার্টি’বায়োপিক ছবিতে অভিনয় করছেন হৃতিক রোশন। ছবিটি পরিচালনা করছেন বিকাশ বহাল। ছবিতে আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশন। এতে হৃতিক ছাড়াও অভিনয় করছেন বানি কাপুর ও অমিত সাধ। গণিত শিক্ষক আনন্দ কুমারের মানবিক গল্প এবং হৃত্বিক রোশনের অভিনয়ই এই সিনেমার মূল আকর্ষণ।

আনন্দ কুমারের ভূমিকায় অনবদ্য হৃত্বিক রোশন। ছবির প্রতিটি টুইস্ট, ইমোশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। চেনা মেজাজের বাইরে গিয়ে হৃত্বিকের অভিনয়ের যে স্বতন্ত্রতা ফুটে উঠেছে, তা দর্শকদের পছন্দ হয়েছে। একই সঙ্গে বসন্তী নো ডান্স গানে কিছুক্ষণের জন্য হলেও পর্দায় ধরা দিয়েছেন চেনা হৃত্বিক। দারুণ অভিনয় করেছেন সিনেমার অন্যান্য কলাকুশলীরাও।

এদিকে ছবি মুক্তির পর থেকেই বলিউডের বিভিন্ন তারকাদের প্রশংসায় ভাসছেন হৃত্বিক। তার লুক, অভিনয় দেখে সবাই মুগ্ধ। অনেকেই মন্তব্য করেছেন ছবিটি হৃত্বিকের ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension