প্রধান খবরভারত

আজ মহারাষ্ট্র বিধানসভা ঘেরাও অভিযান কিষাণ সভার

রূপসী বাংলা ডেস্ক:কৃষকদের বিক্ষোভে আজ উত্তাল হতে চলেছে মুম্বই। ঋণ সম্পূর্ণ মকুব, সব প্রধান কৃষিপণ্যের দাম দেড়গুণ বাড়ানো এবং এম এস স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করার দাবিতে মহারাষ্ট্র বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সর্বভারতীয় কিষাণ সভা। নাসিক থেকে এই যাত্রা শুরু হয়। গতকালই ৩০ হাজার কৃষক মুম্বইয়ে পৌঁছে যান। তাঁরা আজাদ ময়দান থেকে বিধানসভার দিকে রওনা হওয়ার জন্য তৈরি।

কৃষকদের ঋণ মকুব, ফসলের দাম বাড়ানো ছাড়াও শিলাবৃষ্টি ও পতঙ্গের উৎপাতের ফলে ফসল নষ্ট হওয়ায় একরপ্রতি ৪০ হাজার টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে কৃষক সভা। এছাড়া বনজ সম্পদ অধিকার আইন কার্যকর করারও দাবি জানানো হয়েছে। এই দাবিগুলি আদায় করার লক্ষ্যেই আজ মহারাষ্ট্র বিধানসভার বাইরে বিক্ষোভ দেখানো হবে। বিধানসভা ঘেরাও করবেন কৃষকরা।

কিষাণ সভার এই আন্দোলনকে সমর্থন করছে বিরোধী দলগুলি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে তথা যুব সেনার প্রধান আদিত্য ঠাকরে কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের দাবির কথা শোনেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেও কিষাণ সভার এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস, আম আদমি পার্টিও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে।

কৃষকদের এই আন্দোলন ঘিরে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে মহারাষ্ট্র সরকার। কৃষকদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension