
মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সমাবেশ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ২২শে জুলাই সোমবার ওয়াশিংটন ডিসি’র হোয়াইট হাউসের সন্মূখে সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ এবং স্বারক লিপি প্রদান করা হয়েছ। উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রিয় বাকি ভাইয়ের নেতৃত্বে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি আজাম আজাদ, জয়েন্ট সেক্রেটারি কামাল, সদস্য আলমগীর, রিমন। মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি এম রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক সর্বজিৎ দাস তূর্য, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহ-সভাপতি আবু সিদ্দিক সাজ, সদস্য সেতু।

বাঘডিসির সভাপতি সালাউদ্দিন, আওয়ামী সাংস্কৃতিক ফ্রাম যুক্তরাষ্ট্র সাধারণ সম্পাদক আবুল সরকার ও প্রমুখ৷ এই বিশ্বের বুকে অসাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ,এই ভাবমূর্তিকে কুলষিত করতে তথাকথিত প্রিয়া সাহা যে নির্জলা মিথ্যাচারের আশ্রয় নিয়েছে তারই বিরুদ্ধে আমাদের এই সমাবেশ,এর মাধ্যমে ট্রাম প্রশাসনকে আমরা জানাতে চাই দুচারটি কুচক্রীর কাছে আমরা মাথানত করবো না। মেট্রো ওয়াশিংটনে বসবাসরত দেশপ্রেমিক প্রতিটি সচেতন নাগরিকের প্রতি আমাদের উদাত্ত আহবান ধর্ম,বর্ণ,দল,মত নির্বিশেষে সকলে স্বত:স্ফূর্ত ভাবে সমাবেশে যোগ দিয়ে মিথ্যাচারের জবাব দিয়েছি।জয়বাংলা জয়বঙ্গবন্ধু ।



