বিনোদন

সারার র‍্যাম্প অভিষেকে কে উচ্ছ্বসিত?

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: নিজের জায়গা পাকা করতেই বলিউডে পা রেখেছেন সাইফ কন্যা সারা আলি খান। গত বছর তার অভিষেক ছবি কেদারনাথ ও সিম্বাতে অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। পরবর্তী ছবি ৯০ দশকের গোবিন্দা ও কারিশমা অভিনীত কুলি নম্বর ১-এর রিমিকের জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

এছাড়া লাভ আজ কাল সিনেমার শুটিং সেটে কার্তিক আরিয়ানের সাথে প্রেম নিয়েও আলোচনা কম নয়। সারার বয়ফ্রেন্ড কার্তিক আরিয়ান, এই গুঞ্জন চারদিকে অনেকদিন ধরেই।

সারার বিভিন্ন অনুষ্ঠানে কার্তিকের উপস্থিতি এবং তার সঙ্গে সারার ছবি সেই জল্পনাকে আরো উস্কে দেয়। দিল্লিতে একটি ফ্যাশন শোয়ে এই প্রথম র‍্যাম্পে হাঁটছিলেন সারা।

র‍্যাম্পে সারার অভিষেকে তাকে সঙ্গ দিতে দর্শকাসনে ছিলেন কার্তিক। সারাকে দেখে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন কার্তিক। সেই সময় কার্তিকের সঙ্গে ছিলেন সারার ভাই ইব্রাহিম আলি খানও।

তাকেও দেখা যায় কার্তিকের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করতে। আর এই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, কার্তিকের উচ্ছ্বাসই সারার প্রতি তার ভালোবাসার প্রকাশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension