প্রধান খবরভারত

জয় শ্রীরাম না বলায় ৩ মুসলিম কিশোরকে প্রহার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটিতে মুসলিম নির্যাতনের ঘটনা বেড়েছে। গো-রক্ষা এবং জোর করে জয় শ্রীরাম বলানোর অজুহাতে প্রায় প্রতিদিনই নিগৃহের শিকার হচ্ছেন সেখানকার সংখ্যালঘু মুসলিমরা। এবার এই স্লোগান না বলায় প্রচণ্ড মারধর করা হয়েছে তিন মুসলিম কিশোরকে। আঘাত গুরুতর হওয়ায় তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের গোধরা এলাকায়।

ঘটনার দিন রাতে রাতে একটি বাইকে করে বাড়ি ফিরছিলো ওই তিন কিশোর। মাঝ পথে তাদের থামিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করে দুষ্কৃতীদের দলটি। এলাকায় ওই কিশোরদের আবারও দেখা গেলেও প্রাণনাশ করা হবে বলেও হুমকি দেন তারা। পরে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় তারা।

মারধরের শিকার সিদ্দিক নামের এক কিশোর জানায়, ওই রাতে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। মাঝপথে দুটি বাইকে করে অজ্ঞাত পরিচয়ে ছয়জন যুবক সমীর সিদ্দিক, সালমান ও সোহেল ভগতকে থামায়। তারা তাদের জয় শ্রী রাম বলতে বলে। কিন্তু তারা ওই যুবকদের কথা না শোনায় শুরু হয় মারধর। সমীরকে কপালে সাইকেলের চেন দিয়ে আঘাত করা হয়। সালমানের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মারধর করা হয় সোহেল ভগতকেও।

আহত অবস্থায় সমীর এবং তার বন্ধুদের হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, ওই কিশোরা এখন কথা বলার মতো অবস্থায় নেই। ফলে পুরো বিষয়টি তাদের মুখ থেকে জানা যায়নি।

এ ঘটনায় ছয়জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension