বিনোদন

বিয়ের আগেই অর্জুন-মালাইকার ঝগড়া!

রূপসী বাংলা বিনোদন ডেস্ক:অর্জুন কাপুর আর মালাইকা আরোরার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তাছাড়া তারা যে চলতি বছরেরই বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন তাও পুরোনো খবর। আপাতত নতুন হলো অর্জুন-মালাইকার ঝগড়ার খবর।

বলিউডের আলোচিত এই ঝুটি সম্প্রতি এক ছবিকে কেন্দ্র করে একে অপরের সাথে ঝগড়ায় জড়িয়েছেন। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন মালাইকা, আর এ ছবিতে ফটোগ্রাফের কোন ক্রেডিট দেননি তিনি। এ নিয়েই বাধে বিপত্তি।

ইনস্টাগ্রামে নিজের কুকুরের সাথে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে মালাইকা লিখেছেন ‘হ্যাপি সান্ডে’। এর কিছু সময় পরেই অর্জুন কাপুর মন্তব্য করেন ‘চিত্রগ্রাহকের দারুণ স্কিল রয়েছে, মেয়ে।’ এরপরেই অর্জুনকে ছবিটি ট্যাগ করে ক্রেডিট দিয়েছেন মালাইকা। লিখেছেন, ‘অবশ্যই, দারুণ স্কিল।’

এর আগেও গত জুন মাসে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা নিয়ে খুনসুটিতে মেতেছিলেন অর্জুন-মালাইকা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension