খেলা

বাংলাদেশ সফরের আফগানিস্তান দল ঘোষণা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট। আজ দুই সিরিজের জন্য রশিদ খানের নেতৃত্বে দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্টটি ৫ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টেস্ট শুরুর আগে ১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। আগামী ৩০ আগস্ট রশিদ খানদের বাংলাদেশে আসার কথা রয়েছে।

এ ছাড়া ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে এই সিরিজের অন্য দলটি হলো, জিম্বাবুয়ে। খেলাগুলো হবে ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আফগানিস্তানের টেস্ট সিরিজ স্কোয়াড:

রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানুল্লাহ জান্নাত, ইবরাহীম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী, ইবরাহীম আলী খিল, জহীর খান, জাভিদ আহমাদী, সাইয়েদ আহমেদ, ইয়ামীন আহমেদজাই, আসগর জাজাই, শাপুর জাদরান, কাইস আহমেদ।

ত্রিদেশীয় সিরিজ স্কোয়াড:

রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, হজরতুল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর-রহমান, শরফুদ্দিন আশরাফ, নাজিব জাদরান, শাহিদুল্লা কামাল, কারিম জানাত, গুলবাদিন নাঈব, ফরিদ আহমেদ মালিক, শাফিদুল্লাহ শাফাক, ফজল নিয়াজি, দওলাত জাদরান, নাভীন উল-হক, রহমানুল্লাহ গুরবাজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension