
বিনোদন
শীঘ্রই মডেল বান্ধবীকে বিয়ে করছেন আদিত্য রয় কাপুর
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বিটাউনে ফের বিয়ের ধুম। সোনম, দীপিকা, প্রিয়াঙ্কাদের পর এবার লাইনে রয়েছেন বরুণ ধাওয়া, আদিত রয় কাপুরেরা।
২০১৮ সাল থেকে যেন মুম্বইয়ের এই সেলেব মহলে বিয়ের মরসুম শুরু হয়েছে। এই মরসুম আপাতত ২০২০ অবধি চলে বলে মনে করা হচ্ছে। বিটাউনে ২০২০ তেই নাকি বিয়ে করতে চলেছেন আশিকী ২ এর নায়ক। সেই রকমই গুঞ্জন শোনা যাছে মুম্বই জুড়ে।
শোনা যাছে আগামী বছরই দীর্ঘ দিনের বান্ধবী তথা মডেল দিভা ধাওয়ানকে বিয়ে করতে চলেছে আদিত্য রায় কাপুর।



