বিনোদন

পাকিস্তান থেকে চুরি, আলিয়ার বিরুদ্ধে অভিযোগ পাক অভিনেত্রীর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক:সদ্য মুক্তি পেয়েছে আলিয়া ভাটের আইটেম নাম্বার ‘প্রাডা’। আর এই গানটি পাকিস্তান থেকে চুরি করা হয়েছে বলে দাবি তুললেন এক পাক অভিনেত্রী।

মেহবিশ হায়াত নামে ওই অভিনেত্রী ট্যুইটারে লিখেছেন, ‘খুব অবাক লাগে বলিউড প্রতি মুহূর্তে পাকিস্তানকে ছোট করে অথচ সেই বলিউডই আবার পাকিস্তানের গান থেকে চুরি করে। অবশ্য এ ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন করা হয়েছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন ডটকমের প্রতিবেদন অনুযায়ী, নব্বই দশকে প্রকাশিত ব্যান্ডদল ‘ভাইটাল সাইনস’-এর ‘গোরে রাং কা জামানা’র সুর নকল করা হয়েছে ‘প্রাডা’ গানে। ‘গোরে রাং কা জামানা’ লিখেছেন শোয়েব মনসুর। ‘ভাইটাল সাইনস ভলিয়ুম ওয়ান’ অ্যালবামে গানটি প্রকাশ করা হয়েছিল। যদিও দুটি গানের মধ্যে বিশেষ কোনও মিলই খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension