প্রধান খবরভারত

কবে বাড়ি যাবেন বুদ্ধদেব, রবিবার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম-এর পরিমাণ কম। কিন্তু তাতেও দমিয়ে রাখা যাচ্ছে না ৭৫ বছরের এই ‘যুবক’ কমরেডকে। তিনি বাড়ি ফিরতে চান। রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং কেন্দ্রীয় কমিটির নেতা রবিন দেব তাঁকে ডাক্তারদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন। উডল্যান্ড হাসপাতালে পার্টির নেতাদের তিনি নিজেই বলেছেন, চিন্তা করবেন না আমার জন্য। এই জায়গা থেকে যেয়ে চাই।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড দেখভাল করছে। নেতৃত্বে ডা. কৌশিক বসু। রবিবার সকালে মেডিকেল বোর্ড বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে, পরবর্তী পদক্ষেপ কি হবে।

পার্টির এক নেতার কথায়, রবিবার সকালে যদি মেডিকেল বোর্ড মনে করে যে, বুদ্ধদেব বাবুকে ছেড়ে দেওয়া হবে, তবে উনি ছাড়া পাবেন। নয়তো ওকে নার্সিংহোমে আরো কিছুটা থাকতে হবে।

চিকিৎসকদের মতে, বুদ্ধদেববাবুর রক্তে ইলেক্ট্রলাইট-এর পরিমাণ ঠিক রয়েছে। এটি রক্তে খনিজ পদার্থ গুলির পরিমান ঠিক রাখে। কিন্তু, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কিছুটা কম। তা অল্প হলেও চিন্তার কারণ।

বুদ্ধদেব ভট্টাচার্য ক্রনিক সিওপিডি-তে অনেক কাল ধরেই ভুগছেন। শ্বাসকষ্ট জনিত এই রোগের জন্য পম এভিনিউয়ে যে তাঁর দু-কামরার ফ্ল্যাটে অক্সিজেন সিলিন্ডার নিয়ে থাকেন। নার্সিংহোমে ‘বাইপাপ’ ভেন্টিলেশন-এ রয়েছেন বুদ্ধ। একটি অক্সিজেন মাস্ক তার মুখে রয়েছে। নিঃশাস নিতে সুবিধা হচ্ছে।

মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, বুদ্ধদেববাবু সচেতন রয়েছেন। কথা বলছেন। সঙ্গে খাবারও খাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension