ভারত

তেজস এক্সপ্রেসের যাত্রীদের দেওয়া হবে ট্যাক্সি ও হোটেল বুকিং পরিষেবা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আগামিদিনে তেজস এক্সপ্রেসের দিল্লি-লখনউ এবং মুম্বই-আমদাবাদ রুটের যাত্রীদের হোটেল বুকিং থেকে শুরু করে ট্যাক্সি পরিষেবা সহ আরও অনেক ধরনের নতুন পরিষেবা দিতে চলেছে। রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ভি কে যাদব সোমবার জানিয়েছেন, আইআরসিটিসি আরও নতুন ধরনের পরিষেবা নিয়ে আসতে চলেছে।

তারা যাত্রীদের পছন্দমত খাবার সরবরাহ তো করবেই তার সঙ্গে বাড়ি থেকে স্টেশন এবং স্টেশন থেকে বাড়ি পর্যন্ত ট্যাক্সি পরিষেবা, ব্যাগ বহন করার পরিষেবা এবং হুইল চেয়ারের পরিষেবা দেবে বলেও জানিয়েছেন তিনি। যদিও এটি সময়সাপেক্ষ বিষয় হলেও এই নিয়ে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলেছেন এবং এই পরিষেবা প্রদান করতে তারা যে বদ্ধপরিকর তাও জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, ভারতীয় রেল যেভাবে পরিষেবা দিয়ে থাকে একই ভাবে পরিষেবা দিতে থাকবে কিন্তু পাশাপাশি কিছু বেসরকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য। সেই পরিকল্পনা যাচাই করার জন্য দুটি ট্রেন ঠিক করা হয়েছে। ভারতীয় রেল বেসরকারি সংস্থার উপরে দায়িত্ব দেওয়ার আগে সকল পরিষেবা যাচাই করে নিতে চাইছে।

ভি কে যাদব আরও জানিয়েছেন, ই ক্যাটারিংএর সুবিধা নিয়ে যাতে রেলের যাত্রীরা পছন্দমত খাবার অর্ডার দিতে পারে তা নিয়ে পরিকল্পনা করছে ভারতীয় রেল। তিনি জানিয়েছেন’ আমরা বুঝি বিভিন্ন যাত্রীদের পছন্দ নিয়ে। যে সকল যাত্রীরা খাবারের উপর বেশী খরচ করতে চান না তাদের জন্য পঞ্চাশ টাকায় ছোলে ভাতুরা, ধোসা বা লুচি তরকারী দেওয়ার পরিকল্পনা চলছে এবং যারা ২০০-২৫০ টাকার উপরে খরচ করতে পারবেন তারা এই ই ক্যাটারিংএর সুবিধা নিয়ে পছন্দমত খাবার অর্ডার’ করতে পারবেন বলেও জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension